শিক্ষার্থীদের প্রতি যত্নবান হলেই ফল ভালো হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করে বাড়তি পাঠদান ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার আহ্বান; ভবিষ্যতে পরীক্ষার ফল উন্নতির আশাবাদ।
নিউজটি শুনুন
- আপলোড সময় : ০২-১১-২০২৬ ০৮:৩০:২৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০২-১১-২০২৬ ০৮:৩০:২৭ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪২ বার পঠিত
ছবি সংগৃহীত
তিনি আরও বলেন, যেসব শিক্ষার্থী এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে, তাদের হতাশ না করে পাশে দাঁড়াতে হবে। কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের শিক্ষার্থী এবং অভিভাবকদের সঙ্গে আলোচনা করে দুর্বলতার কারণ চিহ্নিত করতে হবে। প্রয়োজনে নিয়মিত ক্লাসের বাইরে এবং ছুটির দিনেও অতিরিক্ত পাঠদানের ব্যবস্থা করতে হবে।
উপাচার্য বিশেষ পরীক্ষা ও উত্তরপত্র পুনর্মূল্যায়নের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এর মাধ্যমে আরও অনেক শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ার সুযোগ পাবে এবং তাদের মূল্যবান শিক্ষাবর্ষ নষ্ট হওয়ার আশঙ্কা কমবে।
তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থী ও শিক্ষকদের দায়িত্বশীলতা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যথাযথ সহযোগিতা নিশ্চিত করা গেলে ভবিষ্যতে পরীক্ষার ফলাফলের পাশাপাশি শিক্ষার সামগ্রিক মানও উন্নত হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।