সকালে ঘুম থেকে উঠেই মোবাইল নয়, দিনের শুরু হোক নিজের কাজে
ঘুম থেকে উঠেই সামাজিক যোগাযোগমাধ্যমে সময় না দিয়ে দিনের পরিকল্পনা ও প্রয়োজনীয় কাজে মনোযোগী হলে বাড়তে পারে সময়ের সঠিক ব্যবহার।
- আপলোড সময় : ০১-১১-২০২৬ ১০:৩৯:০৫ অপরাহ্ন
- আপডেট সময় : ০১-১১-২০২৬ ১০:৩৯:০৫ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪৯ বার পঠিত
প্রতীকী ছবি- ( সংগৃহীত)
সকালে ঘুম থেকে উঠেই মোবাইল ফোন হাতে নেওয়া অনেকের দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে। ঘুম ভাঙার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুঁ মারা, নোটিফিকেশন দেখা কিংবা বিভিন্ন ভিডিও স্ক্রল করতে গিয়ে অজান্তেই অনেকটা সময় কেটে যায়। অথচ দিনের শুরুতে এই সময়টুকু নিজের প্রয়োজনীয় কাজ ও পরিকল্পনার জন্য ব্যবহার করা সম্ভব। তাই সকালে ঘুম থেকে উঠেই মোবাইল ফোন ব্যবহারের অভ্যাস কমানো প্রয়োজন।
সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমেই মোবাইল না দেখে ব্যক্তিগত পরিচ্ছন্নতা, নামাজ, হালকা ব্যায়াম এবং দিনের কাজের পরিকল্পনায় সময় দেওয়া উচিত । এতে দিনের শুরুটা হয় তুলনামূলক গোছানোভাবে। বিশেষ করে শিক্ষার্থী ও কর্মজীবীদের জন্য সকালের সময়টি পড়াশোনা, গুরুত্বপূর্ণ কাজের প্রস্তুতি কিংবা দিনের লক্ষ্য নির্ধারণে কাজে লাগতে পারে। প্রয়োজনে ঘুমানোর আগেই পরদিনের কাজের একটি ছোট তালিকা তৈরি করে রাখা যেতে পারে।
মোবাইল ফোন দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় উপকরণ হলেও এর অনিয়ন্ত্রিত ব্যবহার সময়ের অপচয় ঘটায়। তাই ঘুম থেকে ওঠার পর অন্তত কিছু সময় ফোন থেকে দূরে থাকার অভ্যাস গড়ে তোলা যেতে পারে। জরুরি কল বা প্রয়োজনীয় বার্তা দেখার বিষয়টি আলাদা; তবে অকারণে সামাজিক যোগাযোগমাধ্যম স্ক্রল করা এড়িয়ে চলা উচিত। ছোট এই অভ্যাসের পরিবর্তন দিনের সময়কে আরও পরিকল্পিতভাবে কাজে লাগাতে সহায়তা করতে পারে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।