ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

বাফুফের ২০ কোটি টাকার হিসাব খতিয়ে দেখছে ক্রীড়া মন্ত্রণালয়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ১০:৪৫:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ১০:৪৫:৫১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৭ বার পঠিত
বাফুফের ২০ কোটি টাকার হিসাব খতিয়ে দেখছে ক্রীড়া মন্ত্রণালয়
২০১৯-২০ অর্থবছরে ফুটবল উন্নয়নের জন্য বাফুফেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যে ২০ কোটি টাকা প্রদান করেছিল, তার ব্যয় ও হিসাবের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পর বিষয়টি আবারও খতিয়ে দেখছে মন্ত্রণালয়।
 
জাতীয় ক্রীড়া পরিষদের সচিবকে এই অর্থের হিসাব তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেছে ক্রীড়া মন্ত্রণালয়। এরপর সচিব সহকারী পরিচালক ক্রীড়াকে তদন্তের দায়িত্ব দেন এবং বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারকে ২০ জুলাইয়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ সাক্ষ্য দিতে বলা হয়েছে।
 
২০২৩ সালের ১৭ এপ্রিল ফিফা থেকে সোহাগ নিষিদ্ধ হওয়ার পর ইমরান হোসেন দায়িত্ব নেন। ফলে এখন তিনি দায়িত্ব নেওয়ার আগের সময়কার ২০ কোটি টাকার হিসাবপত্র দ্রুত জোগাড় করতে গিয়ে বেকায়দায় পড়েছেন।
 
বাফুফের আর্থিক বিষয় নিয়ে বিতর্ক পুরোনো। ফিফা এর আগেও আর্থিক অনিয়মের অভিযোগে সাবেক সাধারণ সম্পাদকসহ কয়েকজন স্টাফকে নিষিদ্ধ করেছে। ২০২৩ সালে আর্থিক অনিয়ম নিয়ে হাইকোর্টে দায়ের হওয়া রিটের প্রেক্ষিতে ক্রীড়া মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছিল, যা একটি প্রতিবেদনও জমা দেয়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।