রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ১০:২৫:২৫ অপরাহ্ন
- আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ১০:২৫:২৫ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪০ বার পঠিত
প্রধান বিচারপতির বাসভবনসহ রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার (১৩ জুলাই) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৬-এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে সোমবার (১৪ জুলাই) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২-এর প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনেসহ আশেপাশের এলাকায় সকল প্রকার সভা, মিছিল, মানববন্ধন, অবস্থান, ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে দাবিদাওয়া আদায় বা প্রতিবাদ কর্মসূচির নামে জনদুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান জানানো হয়েছে।
এর পূর্বে সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবন এলাকা ঘিরেও একই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছিল ডিএমপি।
এর পূর্বে সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবন এলাকা ঘিরেও একই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছিল ডিএমপি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।