ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

'কিসাসই এসব কসাইয়ের সমাধান: শায়খ আহমাদুল্লাহ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ০৩:৩৮:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ০৩:৩৮:১৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
'কিসাসই এসব কসাইয়ের সমাধান: শায়খ আহমাদুল্লাহ শায়খ আহমাদউল্লাহ। ছবি: সংগৃহীত
ইদানীং দেশে নিরীহ মানুষ হত্যার ঘটনা বেড়ে যাওয়ায় হত্যাকারীদের কঠোর বিচার দাবি করেছেন প্রখ্যাত ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ। ফেসবুকের এক পোস্টে তিনি কিসাস (প্রাণের বদলে প্রাণ) আইন কঠোরভাবে প্রয়োগের আহ্বান জানিয়ে বলেন, ‘কিসাসই এসব কসাইয়ের সমাধান।’ ইসলামে কিসাসের বিধান: পবিত্র কোরআনের সুরা বাকারায় (আয়াত ১৭৮-১৭৯) বলা হয়েছে- ‘হে ঈমানদারগণ! তোমাদের জন্য কিসাসের বিধান দেওয়া হলো হত্যার বদলে হত্যা... আর কিসাসের মধ্যে তোমাদের জীবন নিহীত রয়েছে।’ কিসাস কীভাবে কার্যকর করতে হয়: শায়খ আহমাদুল্লাহ তার পোস্টে কিসাসের ব্যাখ্যায় বলেন- ‘কিসাস অর্থ সমপরিমাণ শাস্তি। যেভাবে যতটুকু জুলুম করা হয়েছে, ঠিক সেভাবে ততটুকু প্রতিকার করা হলো কিসাস।’ তিনি বলেন, ‘কোরআনে দেওয়া এই বিধান অপরাধ দমনের সবচেয়ে কার্যকর পদ্ধতি।’ শায়খ আরও বলেন, ‘প্রচলিত পদ্ধতিতে বছরের পর বছর ধরে বিচারকার্য চললে, আইনের ফাঁক-ফোকর দিয়ে অপরাধীরা পার পেয়ে যায়। এতে অপরাধ কমার বদলে বরং বাড়ে।’ তিনি আশা প্রকাশ করে বলেন, ‘এ ধরনের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচার সর্বোচ্চ দুই মাসের মধ্যে শেষ করতে পারলে অপরাধের প্রবণতা কমে যাবে।’ শায়খ আহমাদুল্লাহর এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই তার সাথে একমত পোষণ করে বলেছেন, কিসাসের মতো কঠোর শাস্তি প্রয়োগ করা গেলে হত্যার মতো জঘন্য অপরাধ কমে আসবে। অন্যথায় হত্যাকাণ্ড বন্ধ হবে না। উল্লেখ্য, গত ৯ জুলাই সন্ধ্যায় সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ৩ নম্বর গেট সংলগ্ন রজনী ঘোষ লেনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ঘটনাটি জাতীয় পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ইতোমধ্যে পুলিশ পাঁচ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-6

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।