হাদি গুলিবিদ্ধ: জুলাই সৈনিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন আজহারী
- আপলোড সময় : ১২-১২-২০২৫ ০৭:৫৬:৪৯ অপরাহ্ন
- আপডেট সময় : ১২-১২-২০২৫ ০৭:৫৭:৪৬ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪৭ বার পঠিত
ছবি সংগৃহীত
রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেল আরোহী দুই দুর্বৃত্তের গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের প্রার্থী শরিফ ওসমান হাদি আহত হয়েছেন। তার মাথা ও কানের পাশে গুলির আঘাত লাগে। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে জরুরি অপারেশনে নেওয়া হয়েছে।
ঘটনার পর ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী তার ফেসবুক পেজে লিখেছেন, “রক্তাক্ত জুলাই-পরবর্তী বাংলাদেশে খোদ জুলাই সৈনিক গুলিবিদ্ধ! জুলাই সৈনিকদের নিরাপত্তা কোথায়? আমরা এমন আগ্রাসী ও রক্তাক্ত রাজনীতি চাই না।”
এদিকে পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শনাক্তের কাজ শুরু হয়েছে। বিশ্লেষকরা বলছেন, দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা এবং নির্বাচনী পরিবেশ সহিংসতামুক্ত রাখা জরুরি। সামাজিক যোগাযোগমাধ্যমে হাদির দ্রুত সুস্থতা কামনা ও হামলার নিন্দা জানিয়ে বিভিন্ন পোস্ট করা হচ্ছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।