ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

পাল্লেকেলেতে সেঞ্চুরি পার বাংলাদেশের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৭-২০২৫ ১১:১৯:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৭-২০২৫ ১১:১৯:০৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
পাল্লেকেলেতে সেঞ্চুরি পার বাংলাদেশের
পাল্লেকেলের ব্যাটিং সহায়ক উইকেটে বাড়তি ব্যাটার নিয়ে খেলতে নেমেছিল বাংলাদেশ। একাদশে রাখা হয়েছিল ৪ জন ওপেনার। কিন্তু টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান করতে পেরেছে দলটি। শুরুর দিকে তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন খেলায় দারুণ সূচনা এনে দেন। পাওয়ার প্লেতে আসে ৫৩ রান, যার মধ্যে পারভেজের অবদানই বেশি—মাত্র ১৬ বলে ৩৫ রান। তবে পঞ্চম ওভারে তানজিদ (১৭ বলে ১৬) আউট হলে ভাঙে উদ্বোধনী জুটি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। লিটন দাস (১১ বলে ৬) রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। পারভেজও ইনিংস বড় করতে পারেননি, ২২ বলে ৩৮ রান করে আউট হন। মোহাম্মদ নাঈম কিছুটা সময় উইকেটে কাটালেও রান তুলতে খুব একটা সুবিধা করতে পারেননি। শেষ পর্যন্ত ২৯ বলে ৩২ রানে অপরাজিত থাকেন। মেহেদী হাসান মিরাজ করেন ২৩ বলে ২৯ রান। ইনিংসের একদম শেষদিকে শামীম পাটোয়ারী মাত্র ৫ বলে দুটি ছক্কা হাঁকিয়ে স্কোর কিছুটা টেনে তোলেন। শেষ পর্যন্ত বাংলাদেশ থামে ১৫৪ রানে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-6

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।