শীতে সর্দি-কাশির জন্য কার্যকর প্রাকৃতিক সমাধান: তুলসী চা
নিউজটি শুনুন
- আপলোড সময় : ০৪-০১-২০২৬ ০২:১৯:৪৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৪-০১-২০২৬ ০২:১৯:৪৩ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪৪ বার পঠিত
সংগৃহীত
শীত মৌসুম শুরু হলেই সর্দি, কাশি, গলা ব্যথা ও নাক বন্ধের মতো সমস্যায় ভোগেন অনেক মানুষ। ঠান্ডা আবহাওয়া ও কুয়াশার প্রভাবে এ সময় ভাইরাস সংক্রমণের ঝুঁকিও বাড়ে। এমন পরিস্থিতিতে ওষুধের পাশাপাশি প্রাকৃতিক উপায় হিসেবে তুলসী চা স্বাস্থ্যের জন্য কার্যকর হতে পারে।
তুলসী পাতায় থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ভাইরাল ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান সর্দি-কাশি ও গলা ব্যথা উপশমে সহায়তা করে।
এ ছাড়াও তুলসী চা শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভূমিকা রাখে, যা ঠান্ডাজনিত সংক্রমণ থেকে সুরক্ষা দিতে সহায়ক। একই সঙ্গে এটি গলা আরাম দেয় এবং কাশি কমাতে সাহায্য করে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।