ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান তারেক রহমানের, জনভোগান্তি না করার নির্দেশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-১২-২০২৫ ১১:০০:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৫ ১১:০০:৫০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান তারেক রহমানের, জনভোগান্তি না করার নির্দেশ ছবি সংগৃহীত

সবাইকে সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রেও সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন জীবন যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে নেতাকর্মীদের সচেতন থাকতে হবে।

সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে নেতাকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, কোনো আনুষ্ঠানিক কর্মসূচি না থাকায় সড়ক বন্ধ করে রাখার কোনো যৌক্তিকতা নেই এবং যত দ্রুত সম্ভব রাস্তা ছেড়ে দেওয়ার মাধ্যমে সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে হবে।

তারেক রহমান বলেন, দেশ পুনর্গঠনের দায়িত্ব সবার। যার যতটুকু সামর্থ্য রয়েছে, সেই অনুযায়ী দেশের জন্য কাজ করা উচিত। তিনি দৈনন্দিন ছোট ছোট দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরে বলেন, রাস্তায় পড়ে থাকা ময়লা বা কাগজ সরিয়ে দেওয়ার মতো সাধারণ কাজের মাধ্যমেও দেশ গঠনে ভূমিকা রাখা সম্ভব।

তিনি আরও বলেন, এ ধরনের ক্ষুদ্র কিন্তু ধারাবাহিক উদ্যোগের মধ্য দিয়েই একটি পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ ও বাসযোগ্য দেশ গড়ে তোলা যায়। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনের দিকেও নজর দেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় তারেক রহমান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।