ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

দেশবাসীর ভালোবাসায় সিক্ত তারেক রহমান, গণসংবর্ধনার জন্য জানালেন কৃতজ্ঞতা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-১২-২০২৫ ০৮:৫২:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৫ ০৮:৫২:৫৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৭ বার পঠিত
দেশবাসীর ভালোবাসায় সিক্ত তারেক রহমান, গণসংবর্ধনার জন্য জানালেন কৃতজ্ঞতা ছবি: সংগৃহীত

 

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে গণসংবর্ধনা দেওয়ায় দেশবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীসহ বিভিন্ন এলাকায় যে বিপুল জনসমাগম হয়েছে, তা নজিরবিহীন বলে উল্লেখ করে এই ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সুদূর লন্ডন থেকে দেশে ফেরার পর তারেক রহমানকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকা পর্যন্ত অগণিত মানুষের উপস্থিতি দেখা যায়। ঐতিহাসিক ও অভূতপূর্ব এই জনসমাগমে ঢাকা মহানগরী কার্যত জনসমুদ্রে পরিণত হয়।
 

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাকে অভ্যর্থনা জানাতে আসা ঢাকা মহানগরীসহ সারাদেশের বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের প্রতিও তারেক রহমান কৃতজ্ঞতা জানিয়েছেন।
 

গণসংবর্ধনা ও সার্বিক নিরাপত্তা কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে দায়িত্ব পালনকারী সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
 

এছাড়া এই অভ্যর্থনা অনুষ্ঠান কাভার করতে দায়িত্ব পালন করা দেশ-বিদেশের গণমাধ্যমের সাংবাদিকদের প্রতিও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।


 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।