ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

দীর্ঘ আইনি লড়াই শেষে নিরপরাধ হিসেবেই দেশে ফিরছেন তারেক রহমান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-১২-২০২৫ ১০:৩২:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৫ ১০:৩২:১২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
দীর্ঘ আইনি লড়াই শেষে নিরপরাধ হিসেবেই দেশে ফিরছেন তারেক রহমান ছবি সংগৃহীত

দীর্ঘ প্রায় ১৮ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিরপরাধ ব্যক্তি হিসেবেই দেশে ফিরছেন। আইনজীবীদের ভাষ্য অনুযায়ী, দেশের কোনো আদালতেই তার বিরুদ্ধে বর্তমানে কোনো মামলা চলমান নেই। নির্বাহী আদেশের মাধ্যমে নয়, বরং ধারাবাহিক আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সব মামলায় খালাস পাওয়ার পরই তার এই প্রত্যাবর্তন হচ্ছে, যা তার রাজনৈতিক ও আইনি অবস্থানকে নতুন মাত্রা দিয়েছে।
 

২০২৪ সালের জুলাই মাসে ঘটে যাওয়া গণ-অভ্যুত্থানের পর আওয়ামী সরকারের পতন হলে অন্তর্বর্তী সরকার বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো পর্যালোচনা শুরু করে। সেই প্রেক্ষাপটে তারেক রহমানকে নির্বাহী আদেশে মামলা প্রত্যাহারের প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন তার আইনজীবীরা। তবে দলীয় নেতাকর্মীদের বিপুলসংখ্যক মামলা বহাল থাকায় তিনি ব্যক্তিগতভাবে সেই সুবিধা গ্রহণ না করে আদালতের মাধ্যমেই ন্যায়বিচার নিশ্চিত করার পথ বেছে নেন।
 

এর পেছনে রয়েছে দীর্ঘ ও কঠিন আইনি সংগ্রামের ইতিহাস। ২০০৭ সালের ৭ মার্চ মইনুল রোডের বাসা থেকে গ্রেপ্তার হওয়ার পর তৎকালীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে। সে বছরের ২৮ নভেম্বর আদালতে দাঁড়িয়ে তিনি সেই নির্যাতনের বিবরণ দেন। টানা রিমান্ড ও কারাভোগের পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্ত হয়ে চিকিৎসার উদ্দেশ্যে সপরিবারে লন্ডনে যান তিনি।
 

বিদেশে অবস্থানকালেও তার বিরুদ্ধে মামলা দায়ের অব্যাহত থাকে। সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তার বিরুদ্ধে ১৩টি এবং পরবর্তী আওয়ামী লীগ সরকারের আমলে আরও ৭২টি মামলা হয়। কয়েকটি মামলায় তাকে যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদের সাজাও দেওয়া হয়েছিল। এমনকি একপর্যায়ে আদালতের মাধ্যমে তার বক্তব্য গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
 

গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর আদালতের রায়ে একে একে সব মামলা থেকে খালাস পান তারেক রহমান। বিএনপির আইনজীবীরা বলছেন, এটি কোনো প্রশাসনিক সুবিধা নয়; বরং প্রতিটি মামলায় নিয়মতান্ত্রিক আইনি লড়াইয়ের ফল।
 

ব্যারিস্টার কায়সার কামালের ভাষ্যে, সরকার মামলা প্রত্যাহারের প্রস্তাব দিলেও তারেক রহমান চাননি আইনের বাইরে কোনো সুবিধা নিতে। তিনি নির্দেশনা দিয়েছিলেন—সব রাজনৈতিক নেতাকর্মীর মামলা নিষ্পত্তির পরেই যেন তার নাম আসে। আইন ও সংবিধানের প্রতি তার এই অবস্থান নজিরবিহীন বলেও মন্তব্য করেন তিনি।
 

আরেক আইনজীবী জয়নুল আবেদীন জানান, দেশ ছাড়ার সময় তারেক রহমান গুরুতর শারীরিক অবস্থায় ছিলেন এবং চিকিৎসার কারণেই বিদেশে যান। তার ভাষ্য অনুযায়ী, সেটি কোনো পলায়ন ছিল না; বরং আইনগত ও মানবিক প্রয়োজন থেকেই নেওয়া সিদ্ধান্ত।

আইনজীবীদের তথ্য অনুযায়ী, আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। বিএনপি নেতারা আশা করছেন, দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা ও বিভাজনের প্রেক্ষাপটে তার প্রত্যাবর্তন দেশের গণতান্ত্রিক ধারাকে ইতিবাচক পথে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।