ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

তফসিলের পর পোস্টার না সরানোয় বিএনপি, জামায়াত, এবি পার্টিসহ ৫ প্রার্থীকে জরিমানা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-১২-২০২৫ ১০:২৬:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৫ ১০:২৬:২২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
তফসিলের পর পোস্টার না সরানোয় বিএনপি, জামায়াত, এবি পার্টিসহ ৫ প্রার্থীকে জরিমানা সংগৃহীত

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্ধারিত সময়ের মধ্যে পোস্টার ও ব্যানার অপসারণ না করায় ফেনীতে বিএনপি, জামায়াতে ইসলামী, এবি পার্টিসহ পাঁচ রাজনৈতিক দলের প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রত্যেক প্রার্থীকে ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ আদেশ দেন। আদালত সূত্র জানায়, নির্বাচনী আচরণবিধিমালা–২০২৫ অনুযায়ী তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে সব রাজনৈতিক দল ও প্রার্থীর ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণ বাধ্যতামূলক। নির্ধারিত সময় অতিক্রান্ত হলেও সংশ্লিষ্ট প্রার্থীদের প্রচারসামগ্রী বিভিন্ন স্থানে টাঙানো থাকায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
 

জরিমানাপ্রাপ্ত প্রার্থীরা হলেন—বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন (ভিপি জয়নাল), জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য লিয়াকত আলী ভূঁইয়া, এবি পার্টি মনোনীত ঈগল প্রতীকের প্রার্থী ও দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী ও জেলা সাধারণ সম্পাদক একরামুল হক ভূঁইয়া এবং জেএসডি মনোনীত তারা প্রতীকের প্রার্থী ও জেলা সাধারণ সম্পাদক শামসুদ্দিন মজুমদার।
 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, প্রার্থীদের পক্ষে তাদের মনোনীত প্রতিনিধিরা জরিমানার অর্থ পরিশোধ করেন। এ বিষয়ে এবি পার্টির ফেনী জেলা আহ্বায়ক কমিটির প্রচার সম্পাদক হাবিব মিয়াজি বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাদের প্রার্থীকে জরিমানা করা হয়েছে।
 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. জসিম উদ্দিন জানান, জরিমানার পাশাপাশি সংশ্লিষ্ট প্রার্থীদের আজ সন্ধ্যার মধ্যেই সব পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে বাস্তবায়নে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।