ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

এআই-তৈরি ছবি নিয়ে মন্তব্য: দুঃখ প্রকাশ করলেন রুহুল কবির রিজভী, বিতর্কে ডাকসু ভিপি ও ডিএমপি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-১২-২০২৫ ১০:৪৪:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১২-২০২৫ ১০:৪৪:২৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
এআই-তৈরি ছবি নিয়ে মন্তব্য: দুঃখ প্রকাশ করলেন রুহুল কবির রিজভী, বিতর্কে ডাকসু ভিপি ও ডিএমপি ছবি সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট এআই-তৈরি দুটি ছবি সত্য ধরে মন্তব্য করার বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কয়েক ঘণ্টার ব্যবধানে দেওয়া ওই মন্তব্যকে তিনি অনিচ্ছাকৃত ভুল হিসেবে উল্লেখ করে শনিবার (১৩ ডিসেম্বর) রাতে একটি বিবৃতির মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেন।

বিবৃতিতে রুহুল কবির রিজভী বলেন, আরটিভির লোগো ব্যবহার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের নামে প্রচারিত একটি বক্তব্য এবং শরিফ ওসমান হাদির ওপর হামলাকারী সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে ডাকসুর এক নেতার চা খাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরবর্তীতে জানা যায়, এই দুটি বিষয়ই ছিল ভিত্তিহীন ও এআই জেনারেটেড। যথাযথ ফ্যাক্ট চেক না করে তিনি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সভায় এ প্রসঙ্গে বক্তব্য দেন বলে উল্লেখ করেন। এ জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।

রিজভীর ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় ডাকসুর ভিপি ও শিবির নেতা সাদিক কায়েম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রোপাগান্ডা সেল থেকে ছড়ানো এআই-তৈরি ছবিকে সত্য ধরে নিয়ে বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা তার বিরুদ্ধে অপতথ্য ছড়িয়েছেন, যা দায়িত্বশীল রাজনৈতিক আচরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের কথা যারা বলেন, তারা যদি সংকটময় পরিস্থিতিতে যাচাই-বাছাই ছাড়াই বিভ্রান্তিকর তথ্য গ্রহণ করেন, তাহলে জনমনে তাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন তৈরি হয়।

একই সঙ্গে বিএনপি ও রুহুল কবির রিজভীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান সাদিক কায়েম। তিনি বলেন, ভুয়া ছবি নির্ভর মিথ্যা অভিযোগ থেকে নিজেকে দায়মুক্ত করতে হলে সংশ্লিষ্ট পক্ষগুলোর স্পষ্ট অবস্থান প্রয়োজন।

এদিকে, আরটিভি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এ ধরনের কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। পাশাপাশি ডিএমপি কমিশনারও রিজভীর বক্তব্যে উত্থাপিত তথ্যকে অসত্য বলে উল্লেখ করেছেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।