ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

ওসমান হাদির নিরাপত্তা ও চিকিৎসায় ব্যর্থ হলে দায় নিতে হবে ইন্টারিম সরকারকে: ইনকিলাব মঞ্চ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১২-২০২৫ ১১:৩১:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১২-২০২৫ ১১:৫১:৫৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৬ বার পঠিত
ওসমান হাদির নিরাপত্তা ও চিকিৎসায় ব্যর্থ হলে দায় নিতে হবে ইন্টারিম সরকারকে: ইনকিলাব মঞ্চ ছবি সংগৃহীত

ওসমান হাদির জীবন নিয়ে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার দায় ইন্টারিম সরকারকেই নিতে হবে বলে অভিযোগ তুলেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (১২ ডিসেম্বর) এক ব্রিফিংয়ে সংগঠনটি এ বক্তব্য জানায়।

ব্রিফিংয়ে ইনকিলাব মঞ্চের নেতারা বলেন, ঘটনার পর থেকে গোয়েন্দা সংস্থার সদস্যরা বারবার ফোন করে সিসিটিভি ফুটেজ চাইছেন—কিন্তু ফুটেজ সংগ্রহ করে দেওয়া তাদের দায়িত্ব নয়। তারা প্রশ্ন তোলেন, “যারা গুলি চালিয়েছে, তাদের ২৪ ঘণ্টার মধ্যেও গ্রেফতার করা যাচ্ছে না কেন?” সংগঠনটির দাবি,

“হাদির ওপর যে হামলা হয়েছে, আমরা শুনতে চাই না যে তিনি ‘অন্য কোনোভাবে’ মারা গেছেন।”

নেতারা সতর্ক করে বলেন, শনিবার সকাল ১০টার মধ্যে হামলাকারীকে গ্রেফতার করা না গেলে সরকারের ‘সুন্দর সুন্দর কথা বলার’ কোনো অধিকার থাকবে না। একই সঙ্গে তারা জানতে চান, “যারা ওসমান হাদির নিরাপত্তা দিতে পারে না, তারা পুরো বাংলাদেশকে কীভাবে রক্ষা করবে?”

সংগঠনটি দ্রুত ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানায়। এ ছাড়া শনিবার দুপুর ১২টায় শাহবাগে গণপ্রতিরোধ সমাবেশের ঘোষণা দেওয়া হয়। দেশবাসীর উদ্দেশে দোয়া আয়োজনের আহ্বান জানিয়ে ইনকিলাব মঞ্চ জানায়—

কেউ যেন উসকানিতে না জড়ায় এবং কোনো নেতার বক্তব্যকে নিজস্ব ব্যাখ্যায় ব্যবহার না করে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।