ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

আজ ঘোষিত হতে পারে এনসিপির প্রথম ধাপের প্রার্থী তালিকা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-১২-২০২৫ ১১:০৬:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১২-২০২৫ ১১:০৬:০০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৩ বার পঠিত
আজ ঘোষিত হতে পারে এনসিপির প্রথম ধাপের প্রার্থী তালিকা ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম ধাপের প্রাথমিক প্রার্থী তালিকা আজ ঘোষণা করা হতে পারে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই তালিকা প্রকাশের কথা জানানো হয়েছে। দলীয় সূত্র বলছে, প্রাথমিকভাবে প্রায় এক শ আসনে প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে।
 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে এনসিপির মিডিয়া সেল এক বার্তায় প্রার্থী তালিকা ঘোষণার বিষয়টি নিশ্চিত করে। দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, প্রথম ধাপে প্রায় ১০০ আসনে প্রার্থিতা ঘোষণা করা হবে, পরবর্তীতে ধাপে ধাপে আরও তালিকা প্রকাশ করা হবে। জোটসঙ্গীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে চূড়ান্ত আসন বণ্টনের পর পুরো দেশের প্রার্থী তালিকা প্রকাশ করার পরিকল্পনা রয়েছে, যা চলতি মাসেই শেষ করতে চায় এনসিপি।
 

দলটির মনোনয়ন ফরম বিক্রি চলেছিল ৬ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত। এ সময়ে মোট ১ হাজার ৪৮৪টি ফরম বিক্রি হয়েছে বলে জানিয়েছেন নেতারা। প্রার্থী হিসেবে সম্ভাব্য নামের তালিকায় রয়েছেন আহ্বায়ক নাহিদ ইসলাম (ঢাকা-১১), সদস্যসচিব আখতার হোসেন (রংপুর-৪), মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (ঢাকা-১৮), দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (কুমিল্লা-৪) এবং আরও কয়েকজন কেন্দ্রীয় নেতা।
 

এ ছাড়া অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টার একজন পদত্যাগ করে এনসিপিতে যোগ দিয়ে ঢাকা-১০ বা ঢাকা-১২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে দলীয় মহলে আলোচনা চলছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।