ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

জাপানের পূর্ব উপকূলে শক্তিশালী ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-১২-২০২৫ ১০:০৪:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৫ ১০:০৪:২২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৮ বার পঠিত
জাপানের পূর্ব উপকূলে শক্তিশালী ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি ছবি সংগৃহীত

জাপানের পূর্ব উপকূলে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর উপকূলীয় কয়েকটি শহরে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থাগুলোর নিশ্চিত করা তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত সাড়ে ১১টার কিছু আগে কম্পনটি অনুভূত হয়, যা ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৫০ কিলোমিটার গভীরে এবং কম্পন সবচেয়ে তীব্রভাবে অনুভূত হয় আওমোরি ও হোক্কাইদো অঞ্চলে। শক্তিশালী কম্পনের পর উপকূলজুড়ে সুনামির সম্ভাবনা দেখা দেওয়ায় স্থানীয় প্রশাসন দ্রুত সতর্কতা জারি করে। ধারণা করা হচ্ছে, কিছু এলাকায় ঢেউয়ের উচ্চতা ১০ ফুট পর্যন্ত হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

তবে ভূমিকম্প–পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণে থাকা জরুরি সংস্থাগুলো জানিয়েছে, এখনো পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উদ্ধারকারী দল এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহ উচ্চ সতর্কতায় রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।