ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

নভেম্বরে সামান্য বেড়ে মূল্যস্ফীতি ৮.২৯ শতাংশে: বিবিএস রিপোর্ট

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-১২-২০২৫ ০৩:৩৯:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৫ ০৩:৩৯:৩১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
নভেম্বরে সামান্য বেড়ে মূল্যস্ফীতি ৮.২৯ শতাংশে: বিবিএস রিপোর্ট সংগৃহীত

চলতি বছরের নভেম্বরে দেশে সামগ্রিক মূল্যস্ফীতি সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৯ শতাংশে, যা এর আগের মাস অক্টোবরে ছিল ৮ দশমিক ১৭ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, খাদ্য ও খাদ্যবহির্ভূত পণ্যের মিশ্র পরিবর্তনের প্রভাবে মাসিক এ বৃদ্ধি দেখা গেছে। গত বছরের একই সময়ে সাধারণ মূল্যস্ফীতি ছিল আরও বেশি— ১১ দশমিক ৩৮ শতাংশ।
 

বিবিএসের তথ্য অনুযায়ী, নভেম্বর মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৩৬ শতাংশে, যা অক্টোবর মাসে ছিল ৭ দশমিক শূন্য ৮ শতাংশ। বাজারের বেশ কয়েকটি নিত্যপণ্যের দামে সামান্য উর্ধ্বগতি এই বৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে।
 

অন্যদিকে খাদ্যবহির্ভূত খাতে কিছুটা স্বস্তি দেখা গেছে। নন-ফুড মূল্যস্ফীতি নভেম্বর মাসে নেমে এসেছে ৯ দশমিক শূন্য ৮ শতাংশে, যা এর আগের মাসে ছিল ৯ দশমিক ১৩ শতাংশ। গত বছরের নভেম্বরে এই হার ছিল আরও বেশি— ৯ দশমিক ৩৯ শতাংশ।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।