ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ভারত থেকে শেখ হাসিনার ফেরা তাঁর সিদ্ধান্তে হতে পারে না: আখতার হোসেন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-১২-২০২৫ ০২:৪৯:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৫ ০৮:৩৯:৪৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
ভারত থেকে শেখ হাসিনার ফেরা তাঁর সিদ্ধান্তে হতে পারে না: আখতার হোসেন ছবি: সংগৃহীত

ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সিদ্ধান্ত তাঁর নিজের ওপর নির্ভর করে না, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।
শনিবার বিকেলে রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘জুলাই চেতনায় আলোকিত পেশাজীবীদের’ নতুন সংগঠন ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
 

আখতার হোসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গে বলেন, “ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, শেখ হাসিনা ভারতে থাকবেন কি ফিরে যাবেন, সেটি তাঁর সিদ্ধান্ত। অথচ কোনো ফাঁসির দণ্ডপ্রাপ্ত, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তির ইচ্ছার ওপর নির্ভর করে কোনো রাষ্ট্র তার কূটনৈতিক অবস্থান নির্ধারণ করতে পারে না।”
তিনি শেখ হাসিনাকে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে দ্রুত হস্তান্তরের দাবি জানান।
 

বিএনপি ও জামায়াতে ইসলামীকে অস্ত্র প্রদর্শন ও প্রতিযোগিতার অভিযোগে সমালোচনা করে আখতার হোসেন বলেন, গণঅভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক সংস্কৃতির প্রতিশ্রুতি দেওয়ার কথা থাকলেও, এসব দল এখন অস্ত্রের মহড়ায় নেমেছে। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তারা কে আগে গুলি করবে সেই প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে।


তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনীতি গণতান্ত্রিক প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যাওয়া উচিত, তবে আওয়ামী লীগের মতো সশস্ত্র রাজনীতির পুনরাবৃত্তি কাম্য নয়। আখতার হোসেন মনে করিয়ে দেন, চব্বিশের অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বে দলীয় বাহিনী জনগণের ওপর গুলি চালিয়েছিল, পরে সেই বাহিনীই ভারতে পালাতে বাধ্য হয়।


অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতীয় নীতিনির্ধারকদের উদ্দেশ্যে বলেন, “ভারতকে বলতে চাই, বাংলাদেশের নির্বাচনে গোলমাল করতে আসবেন না। পরে লেজ গুটিয়ে পালাতে হবে। দক্ষিণ এশিয়ায় বিজেপির সন্ত্রাস রুখতে এনসিপি প্রস্তুত।”
তিনি প্রতিশ্রুতি দেন, ভবিষ্যতে এনসিপি সরকারে এলে সপ্তাহে শুক্র ও শনিবার সরকারি ছুটি কার্যকর করা হবে।
আসন্ন সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি প্রসঙ্গে নাসীরুদ্দীন বলেন, “আমরা কারও কাছে আসন নিয়ে দরকষাকষি করব না। আসন বণ্টনের রাজনীতি এখন অতীত।”


অনুষ্ঠানে ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের আহ্বায়ক হিসেবে নাভিদ নওরোজ শাহ এবং সদস্যসচিব হিসেবে তৌহিদ হোসেন মজুমদারের নাম ঘোষণা করা হয়।

 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।