ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

ছাত্রশিবিরকে ঘিরে পুরনো অভিযোগে নতুন ট্যাগ রাজনীতি: নুরুল ইসলাম সাদ্দাম

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-১২-২০২৫ ০২:৩০:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৫ ০৮:৪০:৫৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৯ বার পঠিত
ছাত্রশিবিরকে ঘিরে পুরনো অভিযোগে নতুন ট্যাগ রাজনীতি: নুরুল ইসলাম সাদ্দাম ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, অতীতে ছাত্রশিবির নিয়ে নানা ধরনের অভিযোগ তুলে রাজনৈতিকভাবে বিভ্রান্তি তৈরির চেষ্টা হয়েছে। আগে বলা হতো ছাত্রশিবির “রগ কাটে”, এখন নতুন প্রজন্মকে প্রভাবিত করার জন্য “গুপ্ত” শব্দ ব্যবহার করা হচ্ছে। তিনি দাবি করেন, এসব অভিযোগের প্রমাণ এখন আর অনেকে দিতে পারে না, কারণ ঘটনাগুলোর তথ্য ইতোমধ্যে সংরক্ষণ করা আছে। রাজনৈতিকভাবে দায় এড়ানোর জন্য নতুন টার্ম ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেন তিনি।
 

শনিবার (৬ ডিসেম্বর) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।
 

নুরুল ইসলাম সাদ্দাম আরও বলেন, শিবির কোনো উগ্রবাদী কার্যক্রমে জড়িত—এমন প্রমাণ কারও কাছে নেই। বিভিন্ন টকশো বা রাজনৈতিক আলাপে কিছু পক্ষ অতীত উদাহরণ টেনে বিভ্রান্তি ছড়ায়, অথচ সেসব সময়ের অনেক শিক্ষার্থীর জন্মই হয়নি। আগামী প্রজন্মের কাছেও হয়তো ভিন্ন বয়ান উপস্থাপন করা হবে—এটাই রাজনৈতিক সংস্কৃতির বাস্তবতা বলে মন্তব্য করেন তিনি।
 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি সাদ কবির সভাপতিত্ব করেন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ ডিবেট এসোসিয়েশনের চেয়ারম্যান আল মামুন রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক শরীফ মাহমুদ।
 

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের হাতে ব্যাগ, বই, কোরআন শরিফ, ফুল, লিখনসামগ্রী ও অন্যান্য উপহার তুলে দেওয়া হয়। সাবেক নেতারা তাঁদের পেশাগত অভিজ্ঞতার আলোকে নবীনদের ক্যারিয়ার গাইডলাইন প্রদান করেন। বিশ্ববিদ্যালয়ে এ ধরনের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান এটাই প্রথম, যেখানে ২০২৪–২৫ শিক্ষাবর্ষের প্রায় ৮ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।