ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

জামায়াতের উন্নত অবস্থান ‘আল্লাহর সহায়তায়’: মজলিশে শূরায় ডা. শফিকুর রহমান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-১১-২০২৫ ১১:১০:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৫ ১১:১০:১৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৫ বার পঠিত
জামায়াতের উন্নত অবস্থান ‘আল্লাহর সহায়তায়’: মজলিশে শূরায় ডা. শফিকুর রহমান ছবি সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সংগঠনটি আজ যে অবস্থানে এসেছে, তা আল্লাহর বিশেষ সহায়তার ফল। শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় মজলিসে শূরার সমাপনী অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। তাঁর ভাষ্যে, কৃতজ্ঞতা ও দায়িত্ববোধ নিয়ে সংগঠনের সামনে এগিয়ে যাওয়া জরুরি।
 

তিনি বলেন, ১৯৪১ সালে প্রতিষ্ঠার পর থেকে জামায়াত নানা বাধা-বিপত্তির মুখোমুখি হয়েছে এবং এখনো হচ্ছে। তাঁর মতে, ধর্মীয় আদর্শ অনুসরণে প্রতিবন্ধকতা আসাই স্বাভাবিক। তিনি সহনশীলতা, নৈতিকতা ও রাসূল (সা.) এবং সাহাবায়ে কেরামের আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। ডা. শফিকুর কোরআন শুদ্ধভাবে শেখা ও তা অনুসরণকে ‘ইসলামী জীবনচর্চার প্রথম ধাপ’ হিসেবে উল্লেখ করেন।
 

বক্তৃতায় তিনি সাংগঠনিক শৃঙ্খলা ও দায়িত্বশীলতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। ঘুষ ও সুদসহ ইসলামে নিষিদ্ধ যেকোনো বিষয় পরিহারের প্রতি তিনি দলের সদস্যদের সতর্ক করে বলেন, প্রতিষ্ঠিত নীতি ও পদ্ধতির বাইরে বক্তব্য বা আচরণ সংগঠনের জন্য ক্ষতিকর হতে পারে। ঐতিহাসিক মুসলিম নেতৃত্বের উদাহরণ টেনে তিনি বলেন, সেসব অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন।
 

ডা. শফিকুর দাবি করেন, বিশ্বজুড়ে ইসলামী আন্দোলনগুলো বাংলাদেশে পরিচালিত আন্দোলনের প্রতি নজর রাখছে এবং এতে আস্থা দেখাচ্ছে। তাই অভ্যন্তরীণ সম্পর্ক, নৈতিক মানদণ্ড ও ঐক্য অটুট রাখার আহ্বান জানান তিনি। পাশাপাশি তিনি আর্থিক ত্যাগ, ধৈর্য ও প্রতিকূল পরিস্থিতিতে সমন্বিতভাবে এগিয়ে যাওয়ার ওপর জোর দেন।
 

সমাপনী বক্তব্যে তিনি দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।