ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

কারাবন্দি ইমরান খানের মুক্তি দাবি ছোট ছেলে কাসিমের: ডেথ সেলে বিচ্ছিন্নতা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-১১-২০২৫ ১০:৩২:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৫ ১০:৩২:৪৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩০ বার পঠিত
কারাবন্দি ইমরান খানের মুক্তি দাবি ছোট ছেলে কাসিমের: ডেথ সেলে বিচ্ছিন্নতা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছবি: সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খানের ছোট ছেলে কাসিম খান তার বাবার অবিলম্বে মুক্তি দাবি করেছেন এবং তার কারাবন্দি দশা ও নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় কাসিম অভিযোগ করেন, গত ছয় সপ্তাহ ধরে তার বাবা 'ডেথ সেলে' সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় বন্দি আছেন এবং আদালতের অনুমোদন থাকা সত্ত্বেও পরিবারের সদস্যদের সাথে তার সাক্ষাৎ বা টেলিফোন যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। বাবার নিরাপত্তা ও অমানবিক বিচ্ছিন্নতার জন্য তিনি সরাসরি পাকিস্তান সরকারকে দায়ী করে আইনি ও আন্তর্জাতিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

পাকিস্তানের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। তার ছোট ছেলে কাসিম খান এক আবেগপূর্ণ পোস্টে উল্লেখ করেন, তার বাবা গত ৮৪৫ দিন ধরে কারাগারে আছেন এবং শেষ ছয় সপ্তাহ ধরে তাকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের জন্য নির্ধারিত 'ডেথ সেলে' রাখা হয়েছে, যেখানে তিনি পুরোপুরি বিচ্ছিন্ন।
 
কাসিম তার বার্তায় বলেন, “গত ৬ সপ্তাহ ধরে আমার বাবা পাকিস্তানের কারাগারের ডেথ সেলে বন্দি আছেন এবং তাকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। আদালতের অনুমোদন থাকা সত্ত্বেও তার বোনেরা এবং অন্য স্বজনরা দেখা করতে পারছেন না। আমরা তার সঙ্গে টেলিফোনে কথা বলতে পারছি না, সাক্ষাৎ করতে পারছি না, এমনকি তিনি কেমন আছেন তা-ও জানতে পারছি না।” তিনি আরও জানান, তিনি এবং তার ভাই সুলাইমান ইসা খানও বাবার সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করতে পারছেন না।
 
ছেলের পক্ষ থেকে বাবার নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কাসিম খান স্পষ্ট ভাষায় পাকিস্তান সরকারকে দায়ী করে বলেছেন, "আমি স্পষ্টভাবে বলছি বাবার নিরাপত্তাহীনতা এবং যে অমানবিক বিচ্ছিন্ন পরিবেশে তাকে রাখা হয়েছে, তার আইনগত, আদর্শগত ও আন্তর্জাতিক এককথায় সম্পূর্ণ দায় পাকিস্তানের সরকারকে নিতে হবে।"
ক্রিকেট কিংবদন্তি থেকে রাজনীতিতে আসা ইমরান খান ২০১৮ সালে নির্বাচনের মাধ্যমে সেনাবাহিনীর সমর্থনে ক্ষমতায় আসেন। তবে আইএসআই প্রধানের নিয়োগ নিয়ে সেনাবাহিনীর সঙ্গে বিরোধের জেরে তিনি সংকটে পড়েন এবং ২০২২ সালে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন। এরপর তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয় এবং তিনি ২০২৩ সাল থেকে কারাবন্দি রয়েছেন।
 
ব্যক্তিগত জীবনে ইমরান খান ১৯৯৫ সালে ব্রিটিশ নাগরিক জেমিমা গোল্ডস্মিথকে বিয়ে করেন। ২০০৪ সালে তাদের বিচ্ছেদ হয় এবং তাদের দুই সন্তান—সুলাইমান ইসা খান ও কাসিম খান—মায়ের সঙ্গে ইংল্যান্ডে বসবাস করেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।