ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

পাবনা-৪ আসনে নির্বাচনী প্রচারণায় হামলা, আহত জামায়াতের অর্ধশতাধিক কর্মী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-১১-২০২৫ ০২:৩৩:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৫ ০২:৩৩:০৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৮ বার পঠিত
পাবনা-৪ আসনে নির্বাচনী প্রচারণায় হামলা, আহত জামায়াতের অর্ধশতাধিক কর্মী

পাবনা-৪ সংসদীয় আসনে প্রচারণাকালে জেলা জামায়াতের আমির ও দলটির মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডলের গাড়িবহরে হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয় বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থকরা এই হামলার সঙ্গে যুক্ত। এ ঘটনায় অধ্যাপক আবু তালেবসহ জামায়াতের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। যদিও এসব অভিযোগ বিএনপি প্রার্থী সরাসরি অস্বীকার করেছেন।
 

বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের চর গড়াগড়ি এলাকায় হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় জামায়াত নেতারা। ওই সময় আহতদের নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি; তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, এর দুই দিন আগে একই এলাকায় জামায়াত কর্মীদের ওপর হামলা হয়েছিল, যার সূত্র ধরে সেদিন নির্বাচন প্রচারণার সময় নতুন হামলার অভিযোগ ওঠে। ঘটনার সময় আবু তালেব মন্ডলের গাড়িতে ভাঙচুর করা হয় এবং তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। নেতা-কর্মীদের উপর আক্রমণে শতাধিক মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি করা হয়।
 

অভিযোগর বিষয়ে অধ্যাপক আবু তালেব মন্ডল সাংবাদিকদের বলেন, পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে প্রচারণা চালাতে গিয়েছিলেন, সেখানে বিএনপি সমর্থকরা অস্ত্র নিয়ে হামলা ও গুলিবর্ষণ করে অন্তত ৬০-৭০ জনকে আহত করেছে। অন্যদিকে ঈশ্বরদী থানা পুলিশের ওসি আ.স.ম আব্দুন নুর ঘটনাটি সম্পর্কে অবগত আছেন এবং কার্যকর পদক্ষেপ নিচ্ছেন বলে জানিয়েছেন।
 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা-৪ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব মোবাইল ফোনে জানান, জামায়াত কর্মীরা এলাকায় গিয়ে প্রথমে গুলিবর্ষণ ও হামলা শুরু করে। তখন স্থানীয়রা প্রতিরোধ গড়ে তোলে এবং জামায়াত সমর্থকরা গুলি ছুঁড়তে ছুঁড়তে গাড়ি ফেলে পালিয়ে যায়। তিনি দাবি করেন, এ ঘটনায় বিএনপির কোনো নেতা-কর্মী জড়িত নন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।