ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’ তৈরির সম্ভাবনা, শক্তি বাড়তে পারে সাগরে অবস্থানে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-১১-২০২৫ ১১:২৪:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৫ ১১:২৮:০৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’ তৈরির সম্ভাবনা, শক্তি বাড়তে পারে সাগরে অবস্থানে ছবি সংগৃহীত

ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বুধবারের মধ্যে বঙ্গোপসাগরে নতুন একটি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা বাড়ছে। কয়েক দিন আগে সাগরে তৈরি হওয়া নিম্নচাপটি দ্রুত শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এবং পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আবহাওয়া বিশেষজ্ঞদের ধারণা, এটি সোমবারের মধ্যেই দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরের ওপর গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার ভিত্তি তৈরি করবে।
 

সাগরে ঘূর্ণিঝড়টি গঠন হলে এর নাম হবে ‘সেনিয়ার’, যা নির্ধারণ করেছে সংযুক্ত আরব আমিরাত। আরবি শব্দটির অর্থ ‘সিংহ’, ফলে সম্ভাব্য ঝড়ের শক্তি ও আচরণ নিয়ে ইতিমধ্যেই সতর্কতা দেখা দিয়েছে। তবে এখনই এর গতিপথ বা বাতাসের গতিবেগ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি আবহাওয়াবিদরা। তারা বলছেন, সাগরে অবস্থানের সময় সিস্টেমটির শক্তি দ্রুত বাড়তে পারে, আর মঙ্গলবার বা বুধবার নাগাদ এর সম্ভাব্য অভিমুখ ও গতিবেগ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
 

এদিকে প্রাথমিক পূর্বাভাসে জানানো হয়েছে, নভেম্বরের শেষভাগ ও ডিসেম্বরের শুরুর দিকে ভারতের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে শীত সাময়িকভাবে কমতে পারে। আবহাওয়াবিদদের মতে, আগামী ৪ বা ৫ ডিসেম্বরের আগে শীত তেমন বাড়বে না। আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে, হিমালয়ের পাদদেশীয় এলাকা ও উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রায় আগামী পাঁচ দিনে উল্লেখযোগ্য পরিবর্তন হবে না; দক্ষিণবঙ্গেও একই ধরনের আবহাওয়া বজায় থাকবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।