ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তিতে সর্বোচ্চ উদ্যোগের আশ্বাস জামায়াত নায়েবে আমিরের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-১১-২০২৫ ০৫:৩৫:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৫ ০৫:৩৬:১৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তিতে সর্বোচ্চ উদ্যোগের আশ্বাস জামায়াত নায়েবে আমিরের ছবি সংগৃহীত

বাংলাদেশের প্রতিবন্ধী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। মঙ্গলবার বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির সঙ্গে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত বৈঠকে তিনি এই প্রতিশ্রুতি দেন।

তিনি জানান, দেশের বিভিন্ন এলাকায় প্রতিষ্ঠিত অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে একটি সর্বদলীয় কমিটি গঠন করা হবে। কমিটি বুধবার বিকেল ২টা ৩০ মিনিটে সমাজকল্যাণ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানাবে। বৈঠকে আশা প্রকাশ করা হয়, বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওভুক্তি বিষয়ে সরকার দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. ইলিয়াস রাজ। এতে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা এএইচএম সালেহ বেলাল, সহ-সভাপতি হুমায়ুন কবির, সিনিয়র সহ-সভাপতি এমএ সালাম ও মো. সুরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক মীর হাসানুল রাজীব, মো. কামরুল ইসলাম ও জহিরুল ইসলামসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।