ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

‘ধর্মকে ব্যবসা করবেন না’—জামায়াতকে আক্রমণ হারুনুর রশিদের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-১১-২০২৫ ১০:৩২:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৫ ১০:৩২:৩০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৩ বার পঠিত
‘ধর্মকে ব্যবসা করবেন না’—জামায়াতকে আক্রমণ হারুনুর রশিদের ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ বলেছেন, জামায়াতে ইসলামী ভোটের জন্য ধর্মকে ব্যবহার করছে। তিনি সতর্ক করে বলেন, ধর্মের নামে রাজনৈতিক ব্যবসা বন্ধ করতে হবে এবং জনগণকে বিভ্রান্ত করা যাবে না।
 
শনিবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে গণসমাবেশে বক্তব্য রাখেন হারুনুর রশিদ। তিনি বলেন, জামায়াত নেতারা ভোট পাওয়ার আশায় ‘হরি হরি বোল’ বলে স্লোগান দিচ্ছেন—এই বিষয়গুলো সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে প্রচারিত হচ্ছে। তার ভাষ্যে, “আমি মিথ্যা বলছি না, সবকিছুই ওপেন সোর্সে আছে।”
 
ধর্মকে পুঁজি করে ভোট চাওয়ার প্রবণতাকে কঠোর সমালোচনা করে তিনি বলেন, “আজ বলা হচ্ছে ইসলামিক দলকে ভোট দেওয়া ইবাদতের অংশ, তাহলে দলিল কোথায়?” তিনি দাবি করেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই প্রথম সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন এবং ‘আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস’ রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে অন্তর্ভুক্ত করেন। তার প্রশ্ন, “এর চেয়ে আর কত বেশি ধর্মীয় উদারতা চান?”
 
জামায়াত নেতাদের পূজামণ্ডপে গিয়ে ধর্মীয় উসকানি ও বিভক্তি তৈরির অভিযোগ তুলে তিনি বলেন, “ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে হানাহানি শুরু হয়েছে।” ইসলামী বক্তাদের উদ্দেশ্যে তার পরামর্শ—“সচেতন হোন, ধর্মের নামে বিভ্রান্তি নয়, শান্তি প্রতিষ্ঠার ডাক দিন।”
 
শেষে তিনি পদ্মার পানির ন্যায্য বণ্টন নিয়ে সরকারের ব্যর্থতার সমালোচনা করেন। তিনি বলেন, ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করায় বাংলাদেশ বন্যায় ডুবে ও খরায় মারা যাচ্ছে। “পদ্মার পানি আমাদের অধিকার, এটি দয়া নয়”—তিনি মন্তব্য করেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।