ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

ওমানে ব্লকড ভিসাধারী বাংলাদেশিদের জন্য ভিসা নবায়নে বড় ছাড়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ১০:৪৬:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ১০:৪৬:১৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪ বার পঠিত
ওমানে ব্লকড ভিসাধারী বাংলাদেশিদের জন্য ভিসা নবায়নে বড় ছাড় ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর দিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়। নিয়োগকর্তার আওতাধীন ‘ব্লকড ওয়ার্ক ভিসা’ধারী প্রবাসীদের মেয়াদোত্তীর্ণ ভিসা নবায়ন ও নিয়োগকর্তা পরিবর্তনে সব ধরনের জরিমানা মওকুফ করা হয়েছে।
 
বৃহস্পতিবার (৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ওমানের বাংলাদেশ দূতাবাস।
 
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে ব্লকড কর্মীদের ভিসা পরিবর্তনের জন্য পূর্বের নিয়োগকর্তার অনুমতির প্রয়োজন হবে না। নতুন নিয়োগকর্তা শ্রম মন্ত্রণালয়ের ওয়েবসাইট বা সনদ সেন্টারের মাধ্যমে আবেদন করলে স্বয়ংক্রিয় অনুমতি মিলবে। এরপর কর্মী ও নতুন নিয়োগকর্তা লেবার কোর্টে গিয়ে ভিসা পরিবর্তনের কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
 
দূতাবাস জানায়, ভিসা নবায়নের জন্য প্রবাসীরা দূতাবাস থেকে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) নবায়ন করতে পারবেন, যা সর্বোচ্চ তিন বছর পর্যন্ত করা গেলেও নবায়নের তারিখ থেকে এক বছরের বেশি কার্যকর হবে না। এই সুযোগ ৩১ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে।
 
দূতাবাস আরও জানায়, ই-পাসপোর্ট এনরোলমেন্টসহ অন্যান্য কনস্যুলার সেবায় পূর্বের মতো অ্যাপয়েন্টমেন্টধারীদের অগ্রাধিকার দেয়া হচ্ছে এবং ভিসা মেয়াদোত্তীর্ণদের জন্য বিশেষ ব্যবস্থাও নেয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।