ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

গণভোট আলাদাভাবে আয়োজন করলে অপচয় হবে রাষ্ট্রীয় অর্থ: তারেক রহমান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১১-২০২৫ ০৭:৩৩:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৫ ০৭:৩৩:০৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
গণভোট আলাদাভাবে আয়োজন করলে অপচয় হবে রাষ্ট্রীয় অর্থ: তারেক রহমান ছবি সংগৃহীত

জাতীয় নির্বাচন থেকে আলাদাভাবে গণভোট আয়োজন করা হলে রাষ্ট্রের বিপুল অর্থ অপচয় হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এই উদ্যোগের আড়ালে পতিত ফ্যাসিবাদকে পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে কিনা—তা ভেবে দেখা জরুরি।
 

বুধবার (১২ নভেম্বর) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
 

তারেক রহমান বলেন, “বর্তমান দুর্বল সরকারকে হুমকি দেওয়ার প্রয়োজন নেই। রাজনৈতিক দলগুলোকে ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের মুখোমুখি হতে হবে।” তিনি আরও বলেন, “যদি কেউ বিএনপির বিজয় ঠেকাতে চায়, তাহলে তারাই শেষ পর্যন্ত বিপর্যস্ত হবে।”
 

অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের সমালোচনা করে তারেক রহমান বলেন, মাসের পর মাস রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় জনগণের স্বার্থসংশ্লিষ্ট কোনো বিষয় গুরুত্ব পায়নি।
 

তিনি অভিযোগ করেন, আলু চাষিদের ভর্তুকির টাকাতেই গণভোট আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। তার ভাষায়, “গণভোটের চেয়ে আলু চাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত করাই এখন বেশি জরুরি।”
 

এছাড়া, তিনি পেঁয়াজ সংরক্ষণাগার নির্মাণ, নারী কর্মসংস্থান বৃদ্ধি ও কর্মহীন মানুষের চাকরির সুযোগ তৈরিকে গণভোটের চেয়ে অধিক অগ্রাধিকারযোগ্য বিষয় বলে মন্তব্য করেন।
 

নারী শ্রমিকদের কর্মঘণ্টা কমানোর নীতির সমালোচনা করে তিনি বলেন, “৮ ঘণ্টার বদলে ৫ ঘণ্টা কাজ করলে তাদের মজুরির বাকি অংশ কে দেবে? এতে কি নারীদের চাকরির সুযোগ সংকুচিত হচ্ছে না?”
 

তারেক রহমানের মতে, দেশে এখন গণভোট নয়, বরং কৃষক, শ্রমিক ও কর্মহীন মানুষের বাস্তব সমস্যা সমাধানই সবচেয়ে গুরুত্বপূর্ণ।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।