ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

রাউজানের মাটিতে আর কখনও আওয়ামী লীগের ঘাঁটি হবে না

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-১১-২০২৫ ১১:৪৩:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৫ ১১:৪৩:২৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৬ বার পঠিত
রাউজানের মাটিতে আর কখনও আওয়ামী লীগের ঘাঁটি হবে না সংহতি দিবসের সমাবেশে গিয়াস কাদের চৌধুরী
৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠন রাউজান সরকারি কলেজ মাঠে বিশাল সমাবেশ করেছে রাউজান উপজেলা ও পৌর বিএনপি। গতকাল শুক্রবার অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। তিনি সমাবেশে নেতাকর্মীদের উদেশ্যে বলেন, ৭ নভেম্বরের চেতনায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, ইনশাআল্লাহ আগামীতে বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার নেতৃত্বে দেশ পরিচালিত হবে। তিনি নেতাকর্মীদের উদেশ্যে বলেন, রাউজানকে অস্থিতিশীল করে তুলতে যারা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকলকে সতর্ক থাকতে হবে যেন আওয়ামী স্বৈরচারী গোষ্ঠী আর কোনো দিন যেন রাউজানের মাটিতে ঘাঁটি করতে না পারে। বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান নুরুল হুদার সভাপতিত্বে ও ফিরোজ আহমদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য আবু জাফর চৌধুরী, রাউজান পৌরসভা বিএনপির ছৈয়দ মঞ্জুরুল আলম, বিএনপি নেতা হাবিবুল্লাহ মাস্টার, মোসলেম উদ্দিন, সাবের সুলতান কাজল, ফয়জুল ইসলাম টিপু, এইচ এম ইকবাল হাসান, দিদারুল আলম, আনিসুজ্জামান সোহেল, মোজাম্মেল হক, ইউছুপ তালুকদার, যুবদল নেতা মো. মাসুদ, ইকবাল চৌধুরী, শাহাজান শাকিল, এস এম ইউছুপ, একরাম মিয়া, সরোয়ার মনজু, এডভোকেট তাজুল ইসলাম, ছোটন আজম, এডভোকেট ইমন, নিজাম উদ্দীন, মোহাম্মদ হারুন, এনাম উল্লাহ, মোহাম্মদ আলী সুমন, মোহাম্মদ তৈয়ব, সালাউদ্দিন, সোহেল চৌধুরী প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।