ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তালিকা থেকে সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারার নাম প্রত্যাহার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-১১-২০২৫ ০৮:৫৫:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৫ ০৮:৫৫:৪২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫১ বার পঠিত
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তালিকা থেকে সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারার নাম প্রত্যাহার ছবি সংগৃহীত

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নাম ‘সন্ত্রাসী’ নিষেধাজ্ঞার আন্তর্জাতিক তালিকা থেকে প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। আগামী সপ্তাহে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার নির্ধারিত বৈঠকের আগে মার্কিন অর্থ বিভাগ এই সিদ্ধান্ত নেয়। স্থানীয় সময় শুক্রবার (৭ নভেম্বর) আল কায়েদা-সংশ্লিষ্ট গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে থাকা আল-শারার নাম বৈশ্বিক সন্ত্রাসী তালিকা থেকে সরানো হয় বলে জানিয়েছে আল জাজিরা।

এর একদিন আগে, বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদও তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। আল-শারা ছিলেন হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর নেতৃত্বে, যা পূর্বে নুসরা ফ্রন্ট নামে পরিচিত ছিল এবং দীর্ঘদিন আল-কায়েদার সিরীয় সহযোগী শাখা হিসেবে বিবেচিত হতো। ২০১৬ সালে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে আল-কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। ২০১৪ সাল থেকে জাতিসংঘের নিষেধাজ্ঞা তালিকায় থাকা এইচটিএসকে গত জুলাই মাসে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকেও বাদ দেয়।

গত বছরের ডিসেম্বরে বিদ্রোহী জোটের সহায়তায় সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হন। এরপর এইচটিএস নেতৃত্বাধীন কাঠামোর সমর্থনে আহমেদ আল-শারা দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন।

ওয়াশিংটন সফরে গিয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নিতে যাচ্ছেন আল-শারা, যা হবে যুক্তরাষ্ট্রে কোনো সিরীয় রাষ্ট্রপ্রধানের প্রথম আনুষ্ঠানিক সফর।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।