ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

চট্টগ্রামে বিএনপি প্রার্থীর গণসংযোগে গুলিবর্ষণ: নিহত ১, এরশাদ উল্লাহসহ আহত কয়েকজন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-১১-২০২৫ ১০:৫৭:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৫ ১০:৫৭:১৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪১ বার পঠিত
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর গণসংযোগে গুলিবর্ষণ: নিহত ১, এরশাদ উল্লাহসহ আহত কয়েকজন ছবি: সংগৃহীত
চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনি গণসংযোগে সন্ত্রাসীদের গুলিতে সরোয়ার হোসেন বাবলা (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বিএনপি প্রার্থীসহ আরও কয়েকজন আহত হয়েছেন।
 
বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যার দিকে নগরের বায়েজিদ থানার চাইল্লাতলী এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুইজন সশস্ত্র ব্যক্তি হঠাৎ গুলি চালালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সরোয়ার হোসেন বাবলার বুকে কাছ থেকে গুলি লাগে, ঘটনাস্থলেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে দ্রুত উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
 
গুলিবর্ষণে আহত বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহসহ অন্যান্যদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের উপস্থিতিতে এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
 
বায়েজিদ থানার ওসি জসিম উদ্দিন জানান, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।”
 
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, নিহত সরোয়ার হোসেন বাবলার সঙ্গে বায়েজিদ–অক্সিজেন এলাকার নিয়ন্ত্রণ নিয়ে ছোট সাজ্জাদ ওরফে ‘বুড়ির নাতি সাজ্জাদ’-এর বিরোধ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই বিরোধের জেরেই হামলার ঘটনা ঘটেছে।
 
এদিকে, পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।