ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

কলি থেকে শাপলা ফুটতে বেশিদিন লাগবে না: সারজিস আলম

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-১১-২০২৫ ১১:০৬:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৫ ১১:০৬:৫৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫১ বার পঠিত
কলি থেকে শাপলা ফুটতে বেশিদিন লাগবে না: সারজিস আলম ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের খুন-গুমের কথা বলে স্থানীয় ভাষায় জুলাই সনদে ‘হ্যাঁ’ ভোট চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এসসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, ‘এটি আপনাদের সেই সন্তানদের দল, যারা এমন একজনের পতন ঘটিয়ে, এমন একজনকে ভারত পালাতে বাধ্য করেছে, সকল রাজনৈতিক দল মিলে যার পতন ঘটাতে পারেনি। একটু আস্থা রাখেন। ইন-শা-আল্লাহ আস্থার প্রতিদান আমরা দেবো। আমরা যেই দলের হই না কেন, গণভোটের দিন আমরা যেন জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট দেই।’

 

মঙ্গলবার রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তেঁতুলতলায় ইউনিয়ন কমিটি ঘোষণার বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় এনসিপি ও যুব শক্তির নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।


সারজিস আরও বলেন, ‘শেখ হাসিনা যাকে তার সমস্যা মনে করেছে তাকে উঠিয়ে নিয়ে নির্মমভাবে হত্যা করেছে। একজন অফিসারই ১ হাজার ২০ জনকে গুলি করে হত্যা করেছে। এই রকম পেশাদার খুনি ছিলো শেখ হাসিনার। যারা ১৬ বছরে অসংখ্য মানুষকে গুম খুন করেছে।’
 

সারজিস আলম বলেন, ‘আমরা শাপলা মার্কা চেয়েছিলাম। শাপলা না দিয়ে দিয়েছে শাপলার কলি। আমরা বলি স্বেচ্ছাচারিতা করছেন করেন, সমস্যা নেই। কিন্তু শাপলা কলি থেকে শাপলা ফুটতে বেশিদিন লাগবে না।’

তিনি বলেন, ‘আমরা মনে করি, আগামী নির্বাচনে জনগণের প্রতিনিধিত্ব করতে হলে আমাদের সাংগঠনিক ভিত্তিকে আগে শক্তিশালী করতে হবে। সেই লক্ষ্যে আমরা ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি করা শুরু করেছি। কারও সঙ্গে জোট হবে কি হবে না, সেটা পরের বিষয়। আমরা বাংলাদেশে পরনির্ভরশীলতা রাজনীতি করতে আসিনি। আমরা আগে নিজেদের ভিত্তিটা শক্ত করতে চাই। এর পরে কোনো রাজনৈতিক দলের সঙ্গে বাংলাদেশের স্বার্থে জনগণের স্বার্থে যদি ইলেক্টরাল এলায়েন্স হয় হবে, না হলে এককভাবে আগামী নির্বাচনে ৩০০ আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করবো।’


সারজিস বলেন, ‘পৃথিবীর ইতিহাসে অনেক রাজনৈতিক দল আছে যারা সংসদে জনগণের প্রতিনিধিত্ব করেছে। কিন্তু প্রথমবার তারা একটি সিটও পায়নি। আমরা সিটের রাজনীতির খেলায় যেতে চাই না। আমরা জনগণের জন্য রাজনীতি করতে চাই। আমরা জনগণের জন্য সংসদে যেতে চাই।’


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।