ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

কাঁঠালের আপ্যায়নে মুগ্ধ এনসিপি নেতারা, রংপুরে পদযাত্রায় হৃদয়ছোঁয়া মুহূর্ত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০৮:১৭:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০৮:১৭:৫০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
কাঁঠালের আপ্যায়নে মুগ্ধ এনসিপি নেতারা, রংপুরে পদযাত্রায় হৃদয়ছোঁয়া মুহূর্ত ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই মাসব্যাপী পদযাত্রার দ্বিতীয় দিনে রংপুরের সাতমাথার বালাটাড়ি এলাকায় দেখা যায় এক হৃদয়ছোঁয়া দৃশ্য। স্থানীয় এক কৃষক নিজ গাছের পাকা কাঁঠাল পেড়ে আপ্যায়ন করেন এনসিপি নেতাদের।
 
বুধবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে গণসংযোগের অংশ হিসেবে যাত্রা করেন নেতাকর্মীরা। এ সময় কৃষকের আন্তরিকতায় মুগ্ধ হয়ে নেতারা বলেন, সাধারণ মানুষের ভালোবাসাই তাদের পথচলার প্রেরণা।
 
‘নতুন দেশ গড়ার নতুন বন্দোবস্ত’ স্লোগানে এই পদযাত্রায় নেতৃত্ব দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন। উপস্থিত ছিলেন উত্তর অঞ্চলের সংগঠক সারজিস আলম, দক্ষিণ অঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় নেত্রী ডা. তাসনিম জারা এবং স্থানীয় নেতৃবৃন্দ।
 
বক্তারা জানান, জুলাই গণহত্যার বিচার, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান রচনা এবং ঘোষণাপত্র বাস্তবায়নই তাদের আন্দোলনের লক্ষ্য।
 
আগামী ৩ আগস্ট ঢাকায় বৃহত্তর ছাত্র-শ্রমিক-জনতার পদযাত্রার ঘোষণা দেন নাহিদ ইসলাম।
 
উল্লেখ্য, শহীদ আবু সাঈদের সমাধিস্থ পবিত্র ভূমি থেকে ১ জুলাই পদযাত্রার সূচনা করে এনসিপি। গাইবান্ধা হয়ে রাতে রংপুরে অবস্থান শেষে বুধবার যাত্রা শুরু হয় কুড়িগ্রামের পথে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।