ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

বিএনপি ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা: খালেদা-তারেকসহ হেভিওয়েট নেতারা নির্বাচনী মাঠে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-১১-২০২৫ ০৮:১৯:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৫ ০৮:১৯:৩১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৯ বার পঠিত
বিএনপি ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা: খালেদা-তারেকসহ হেভিওয়েট নেতারা নির্বাচনী মাঠে ছবি: সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করেন।
 
বিএনপি জানায়, জাতীয় সংসদের মোট ৩০০ আসনের সবকটিতে প্রার্থী দেওয়া হয়নি—কয়েকটি আসন শরিক দলের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। ঘোষিত তালিকায় রয়েছেন দলের শীর্ষস্থানীয় নেতারা এবং বহু অভিজ্ঞ রাজনীতিক।
 
দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রতিদ্বন্দ্বিতা করবেন ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসনে। অন্যদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লড়বেন বগুড়া-৬ আসনে।
 
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচন করবেন। দলের স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন (কুমিল্লা-২), ড. আব্দুল মঈন খান (নরসিংদী-২), গয়েশ্বর চন্দ্র রায় (ঢাকা-৩), মির্জা আব্বাস (ঢাকা-৮), আমীর খসরু মাহমুদ চৌধুরী (চট্টগ্রাম-১০), সালাহউদ্দিন আহমদ (কক্সবাজার-১), অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন (দিনাজপুর-৬), মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম (ভোলা-৩) এবং ইকবাল হাসান মাহমুদ টুকু (সিরাজগঞ্জ-২) প্রার্থী হয়েছেন।
 
কেন্দ্রীয় নেতাদের মধ্যে রয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক (কিশোরগঞ্জ-৩), সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী (পটুয়াখালী-১) এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর (নেত্রকোণা-১)।
 
এ ছাড়া রাজশাহী-২ থেকে মিজানুর রহমান মিনু, রাজশাহী-৫ থেকে অধ্যাপক নজরুল ইসলাম, নাটোর-২ থেকে রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাগুরা-২ থেকে নিতাই রায় চৌধুরী, বরিশাল-৫ আসনে মো. মজিবুর রহমান সরওয়ার, জামালপুর-১ এ এম রশিদুজ্জামান মিল্লাত, মুন্সীগঞ্জ-২ মিজানুর রহমান সিনহা, ঢাকা-২ আমান উল্লাহ আমান, চাঁদপুর-১ আ.ন.ম. এহছানুল হক মিলন, নোয়াখালী-২ জয়নাল আবদিন ফারুক, নোয়াখালী-৩ মো. বরকত উল্লাহ বুলু এবং লক্ষ্মীপুর-৩ আসনে শহীন উদ্দিন চৌধুরী এ্যানি লড়বেন।
 
দলীয় সূত্রে জানা গেছে, বাকি আসনগুলোতে শরিক দলের প্রার্থীদের নাম চূড়ান্ত হলে দ্বিতীয় দফায় বাকি তালিকা প্রকাশ করবে বিএনপি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।