ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

বিএনপির আপত্তিতে সংস্কারবিরোধী অবস্থান: মন্তব্য ডাকসু ভিপি সাদিক কায়েমের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-১১-২০২৫ ০২:২১:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৫ ০২:২১:১৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
বিএনপির আপত্তিতে সংস্কারবিরোধী অবস্থান: মন্তব্য ডাকসু ভিপি সাদিক কায়েমের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম অভিযোগ করেছেন, অতীতের দুর্নীতি, বৈষম্য ও ফ্যাসিবাদের প্রাতিষ্ঠানিক রূপ দূর করার সংস্কার প্রক্রিয়ার বিরুদ্ধেই বিএনপি এখন ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে সংস্কারবিরোধী অবস্থান নিয়েছে। শনিবার (১ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
 

সাদিক কায়েম বলেন, জুলাই সনদের যেসব ধারায় বিএনপি লিখিত আপত্তি জানিয়েছে, সেগুলোই মূলত রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনের প্রস্তাব বহন করছিল। কিন্তু দলটি সেসব বিষয়ে গণভোট ও সংস্কার মানতে অস্বীকৃতি জানিয়েছে। তার ভাষায়, এই অবস্থান অতীতের অদক্ষ ও দলীয়করণকেন্দ্রিক ব্যবস্থার পক্ষেই অবস্থান।
 

তিনি জানান, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে উচ্চকক্ষে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (PR) ভিত্তিক আসন বণ্টনের প্রস্তাব, পিএসসি নিয়োগ প্রক্রিয়াকে মেধাভিত্তিক ও দলীয় প্রভাবমুক্ত রাখার নীতি, প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের দায়িত্ব পৃথক করার উদ্যোগসহ একাধিক কাঠামোগত সংস্কার প্রস্তাবে বিএনপি আপত্তি জানিয়েছে। একইসঙ্গে তত্ত্বাবধায়ক সরকার, বিচারপতি নিয়োগ, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন ও অডিটর জেনারেল নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ করার প্রস্তাবেও দলটি ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে।
 

ভিপি সাদিক কায়েমের মতে, এসব আপত্তির মধ্য দিয়ে বিএনপি মূলত সেই কাঠামো রক্ষায় ভূমিকা রাখছে, যার মাধ্যমে অতীতে দুর্নীতি ও ফ্যাসিবাদ প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছিল। তিনি বলেন, জুলাই সনদকে স্বীকৃতি না দেওয়া মানে অতীতের স্বৈরাচারী শাসন কাঠামো ও গণহত্যার বৈধতা প্রতিষ্ঠার চেষ্টা।
 

তার মতে, এখন সময় এসেছে জনগণের প্রকৃত ক্ষমতায়ন নিশ্চিতের। তিনি রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান যেন তারা স্বৈরাচারী উত্তরাধিকারে নির্ভর না করে নতুন ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের পথে জনগণের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দেয়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।