ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

সুদানে সৌদি হাসপাতলে গণহত্যা, ৪৬০ জন নিহত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-১১-২০২৫ ০২:১৩:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৫ ০২:১৩:২৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪০ বার পঠিত
সুদানে সৌদি হাসপাতলে গণহত্যা, ৪৬০ জন নিহত ছবি: সংগৃহীত
সুদানে চলমান সংঘাতের মধ্যে আরও এক ভয়াবহ গণহত্যার ঘটনা ঘটেছে। উত্তর দারফুরের এল ফাশার শহরের সৌদি প্রসূতি হাসপাতালে বন্দুকধারীদের হামলায় অন্তত ৪৬০ জন রোগী ও তাদের স্বজন নিহত হয়েছেন। ছয়জন স্বাস্থ্যকর্মীকে অপহরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে সংস্থাটি।
 
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, ২৮ অক্টোবরের এই হামলার জন্য দায়ী করা হয়েছে সরকারবিরোধী আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্স (RSF)-কে। হামলায় চারজন চিকিৎসক, একজন নার্স ও একজন ফার্মাসিস্টসহ ছয়জন স্বাস্থ্যকর্মীকে অপহরণ করা হয়। একই দিন হাসপাতালে থাকা শত শত রোগী ও তাদের স্বজনকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়।
 
এটি ছিল এক মাসের মধ্যে এল ফাশারের এই সৌদি প্রসূতি হাসপাতালে চতুর্থ হামলা। ২৬ অক্টোবরের আগের হামলায় একজন নার্স নিহত হন এবং আরও তিনজন স্বাস্থ্যকর্মী আহত হন। দেশটিতে সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ৪৬ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন, যাদের মধ্যে আছেন রাজ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রাথমিক স্বাস্থ্যসেবা বিভাগের পরিচালকও। আরও অন্তত ৪৮ জন আহত হয়েছেন।
 
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সুদানে স্বাস্থ্যসেবা খাত এখন কার্যত ধ্বংসের মুখে। হাসপাতাল, চিকিৎসক ও রোগীদের ওপর এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের শামিল। সংস্থাটি অবিলম্বে বেসামরিক মানুষ ও চিকিৎসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে সকল পক্ষকে আহ্বান জানিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।