ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

সংকট কেটে যাবে, ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র রুখতে হবে: মির্জা ফখরুল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-১০-২০২৫ ১১:০২:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৫ ১১:০২:১৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৮ বার পঠিত
সংকট কেটে যাবে, ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র রুখতে হবে: মির্জা ফখরুল ছবি সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন যে সংকট তৈরি করেছে, তা শিগগিরই কেটে যাবে বলে তিনি বিশ্বাস করেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষ কখনও পরাজয় মেনে নেয়নি, ভবিষ্যতেও নেবে না।

শুক্রবার (৩১ অক্টোবর) রাজধানীতে গণসংহতি আন্দোলনের সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের মনে রাখতে হবে—এই দেশ, এই মানুষ আমাদের। তাদের ঐক্যবদ্ধ করে দেশের বিরুদ্ধে চলমান চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দিতে হবে। মতাদর্শ ও দলের পার্থক্য থাকলেও জাতীয় স্বার্থের জায়গায় সবাইকে এক হতে হবে, কারণ “বাংলাদেশের আগে বাংলাদেশ” এই চেতনা ধরে রাখতে হবে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, যা হওয়ার হয়ে গেছে, এখন সময় এসেছে সমস্যাগুলোর সমাধান করার। যেন সবাই মিলে নির্বাচনের পথে এগিয়ে যেতে পারে এবং জনগণের কল্যাণে কাজ করতে পারে। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে অতীতেও ছিলাম, ভবিষ্যতেও থাকব, তবে সরকারকে নিজেদের তৈরি করা সংকট থেকে বেরিয়ে আসতে হবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।