ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারীদের বেতন ও প্রশাসনিক খাতে ১৩২ কোটি ৪৩ লাখ টাকার বরাদ্দ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-১০-২০২৫ ১০:০১:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৫ ১০:০১:১৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারীদের বেতন ও প্রশাসনিক খাতে ১৩২ কোটি ৪৩ লাখ টাকার বরাদ্দ কালের দিগন্ত

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের শিক্ষক-কর্মচারী বেতন ও প্রশাসনিক ব্যয় নির্বাহের জন্য ২০২৫-২৬ অর্থবছরে ১৩২ কোটি ৪৩ লাখ ৬৯ হাজার ২০০ টাকা বরাদ্দ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। বরাদ্দকৃত অর্থ সংশ্লিষ্ট ইউপিইও/টিপিইওদের মাধ্যমে বিদ্যালয়ে ব্যবহারের অনুমোদন প্রদান করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের অর্থ ও রাজস্ব বিভাগের চিঠিতে জানানো হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ইন্টারনেট, ফ্যাক্স ও টেলেক্স খাত থেকে মাসিক ১,০০০ টাকা হারে ইন্টারনেট বিল দেওয়া যাবে। এছাড়া পরিষ্কার-পরিচ্ছন্নতা খাতে মাসিক ৫০০ টাকা ব্যয় করা যাবে। যেসব শিক্ষক সরকারি সমন্বয় সভায় অংশগ্রহণ করেন বা সরকারি কাজে বিভিন্ন স্থানে ভ্রমণ করেন, তারা সরকারি বিধি অনুযায়ী ভ্রমণ ব্যয় প্রাপ্য হবেন।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, বরাদ্দকৃত অর্থ ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে অব্যয়িত থাকলে ফেরত দিতে হবে। সংশ্লিষ্ট ইউপিইও/টিপিইও’র আয়ন-ব্যয়ন কর্তকর্তা বরাদ্দকৃত অর্থ সরকারি বিধি মোতাবেক ব্যয় করার দায়িত্বে থাকবেন। যে কোনো অনিয়মিত ব্যয়ের ক্ষেত্রে ব্যক্তি হিসেবে দায়ভার ওই কর্মকর্তা বহন করবেন।

এ বরাদ্দ প্রাথমিক বিদ্যালয় পরিচালন ও শিক্ষক-কর্মচারীদের চলতি বেতন-ভাতা নিশ্চিত করার পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।