ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

রেমিট্যান্সে রেকর্ড, বিশ্ববাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৮:১৫:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৮:১৫:৪১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
রেমিট্যান্সে রেকর্ড, বিশ্ববাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী ছবি: সংগৃহীত
গত অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৩২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
 
অন্যদিকে, ডলারের মান কমে যাওয়া এবং মার্কিন শুল্কনীতি নিয়ে অনিশ্চয়তা বিনিয়োগকারীদের স্বর্ণের দিকে আকৃষ্ট করছে। এতে বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ছে।
 
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১ জুলাই) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ১ দশমিক ৪ শতাংশ বেড়ে হয়েছে ৩ হাজার ৩৪৯ দশমিক ৩২ ডলার। ফিউচার মার্কেটে বেড়ে হয়েছে ৩ হাজার ৩৬১ দশমিক ৭০ ডলার।
 
ডলারের মান ২০২২ সালের শুরুর পর সর্বনিম্ন পর্যায়ে চলে যাওয়ায় স্বর্ণ এখন বিদেশি ক্রেতাদের জন্য আরও সাশ্রয়ী। অ্যাক্টিভট্রেডসের বিশ্লেষক রিকার্ডো ইভাঞ্জেলিস্টা বলেন, ট্রাম্প প্রশাসনের শুল্কসংক্রান্ত অনিশ্চয়তা বিনিয়োগকারীদের নিরাপদ বিকল্প স্বর্ণে আকৃষ্ট করছে।
 
এদিকে, ট্রাম্পের বাজেট ব্যয়, করছাড় ও ফেডারেল রিজার্ভের সুদ হারের ওপর চাপ বাজারে উদ্বেগ তৈরি করেছে। বিশ্লেষকরা বলছেন, স্বর্ণের দাম আরও বাড়তে পারে।
 
এইচএসবিসির বিশ্লেষণে বলা হয়েছে, স্বর্ণের দাম ৩ হাজার ৩০০ ডলারের ওপরে থাকলে কেন্দ্রীয় ব্যাংকগুলো কিছুটা কম ক্রয় করবে, তবে দাম কমলে আবার চাহিদা বাড়বে।
 
বাংলাদেশে বিশ্ববাজারের এই প্রভাবও অনুভূত হচ্ছে। বাজুস সূত্রে জানা গেছে, বিশ্ববাজারে দাম বাড়ায় দেশের বাজারেও যে কোনো সময় স্বর্ণের দাম বাড়তে পারে।
 
সর্বশেষ গত ২৮ জুন স্বর্ণের দাম কমিয়ে ২২ ক্যারেটের ভরি নির্ধারণ করা হয় ১ লাখ ৭০ হাজার ২৩৬ টাকা। ২১ ক্যারেট ১ লাখ ৬২ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৩৯ হাজার ২৯১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ১৫ হাজার ১৭০ টাকায় বিক্রি হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।