ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় বঙ্গবন্ধুর স্মরণে আয়োজন, কোচিং সেন্টারের দুই শিক্ষককে আটক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ০৯:৫৬:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ০৯:৫৬:২৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় বঙ্গবন্ধুর স্মরণে আয়োজন, কোচিং সেন্টারের দুই শিক্ষককে আটক ছবি সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজনের ঘটনায় পুলিশ কোচিং সেন্টারের দুই শিক্ষককে আটক করেছে। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার হোসেন্দী পূর্বপাড়া এলাকায় অবস্থিত একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন:

১) জাঙ্গালিয়া ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক সারোয়ার জাহান নাঈম (৪০), হোসেন্দী পূর্বপাড়া গ্রামের আবদুল হান্নানের ছেলে।

২) ঝাউগারচর হাজী আফসার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাসেল শিকদার (৩২), চরপাকুন্দিয়া গ্রামের মজিদ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ওই কোচিং সেন্টারে আওয়ামী লীগের কিছু কর্মী বঙ্গবন্ধুর ৫০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করেন। মিলাদ শেষে গণভোজের জন্য রান্না করা খিচুড়ি বিতরণ করা হচ্ছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এই সময় দুজনকে আটক করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা পালিয়ে যায়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাখাওয়াৎ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।”


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।