ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

সাবেক গভর্নর-ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ১১:৩৩:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ১১:৩৩:৫৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
সাবেক গভর্নর-ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ ছবি সংগৃহীত

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুরোধে বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নর ও ছয়জন সাবেক ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে। বুধবার (১৩ আগস্ট) দেশের সব ব্যাংকের কাছে পাঠানো চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।
 

তথ্য অনুযায়ী, যাদের হিসাব তলব করা হয়েছে, তারা হলেন সাবেক গভর্নর ড. আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদার। দীর্ঘ প্রায় সাড়ে ১৫ বছরের মধ্যে এই তিনজন বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ পদে দায়িত্ব পালন করেছেন। তাদের দায়িত্বকালীন সময়ে ব্যাংক খাতে একাধিক দুর্নীতি, ঋণ কেলেঙ্কারি ও রিজার্ভ চুরির মতো উল্লেখযোগ্য ঘটনা ঘটে।
 

ড. আতিউর রহমানের মেয়াদে সোনালী ব্যাংকের হলমার্ক কেলেঙ্কারি, বেসিক ব্যাংকের জালিয়াতি এবং ২০১৬ সালের রিজার্ভ চুরির ঘটনা ঘটে; শেষের ঘটনার পর তিনি পদত্যাগ করেন। ফজলে কবিরের সময়ে ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের মালিকানা পরিবর্তন, ঋণখেলাপি গোপন রাখা এবং ৯ শতাংশ সুদে ঋণ নীতি চালু হয়, যা থেকে বিদেশে অর্থ পাচারের অভিযোগ ওঠে। অন্যদিকে, আব্দুর রউফ তালুকদারের সময়ে ঋণখেলাপিদের ছাড়, বেনামে ঋণ বিতরণ এবং এস আলম গ্রুপকে ছাপানো টাকা ঋণ হিসেবে দেওয়ার ঘটনা ঘটে।
 

ছয়জন সাবেক ডেপুটি গভর্নরের মধ্যে আছেন সিতাংশু কুমার সুর চৌধুরী, মাসুদ বিশ্বাস, এস এম মনিরুজ্জামান, আবু হেনা মোহাম্মদ রাজী হাসান, কাজী ছাইদুর রহমান ও আবু ফরাহ মোহাম্মদ নাছের। এর মধ্যে এস কে সুর চৌধুরী ও মাসুদ বিশ্বাস বর্তমানে কারাগারে আছেন, বাকিদের বিরুদ্ধেও ব্যাংক খাত বিপর্যয়ের অভিযোগ রয়েছে।
 

দুদক সূত্র জানিয়েছে, এসব ব্যাংক হিসাব পর্যালোচনার মাধ্যমে অর্থ পাচার, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ঋণ কেলেঙ্কারির প্রমাণ খোঁজা হবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।