ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

ভোলাগঞ্জ থেকে লুট হওয়া ৪০ হাজার ঘনফুট সাদা পাথর ডেমরায় উদ্ধার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৮-২০২৫ ০১:০৮:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৫ ০১:০৮:৪০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৯ বার পঠিত
ভোলাগঞ্জ থেকে লুট হওয়া ৪০ হাজার ঘনফুট সাদা পাথর ডেমরায় উদ্ধার ছবি সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ এলাকা থেকে লুট হওয়া বিপুল পরিমাণ সাদা খনিজ পাথর রাজধানীর ডেমরা থেকে উদ্ধার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতের অভিযানে শীতলক্ষ্যা নদীর তীরবর্তী সাতটি আড়ত থেকে আনুমানিক ৪০ হাজার ঘনফুট আস্ত ও ক্রাশড সাদা পাথর জব্দ করা হয়। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‍্যাব-১১ এর তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ভোলাগঞ্জ থেকে লুট হওয়া পাথর নারায়ণগঞ্জের কাঁচপুর সেতুর নিচে নদীর তীরে আনলোড হচ্ছে। সন্ধ্যা থেকে ডেমরা সারুলিয়া ও শুকুরসী ঘাট এলাকায় গোয়েন্দা নজরদারি চালানোর পর রাত ৮টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের কর্মকর্তাদের নিয়ে যৌথ অভিযান শুরু হয়। অভিযান চলাকালে বালু দিয়ে ঢাকা অবস্থায় বিপুল পরিমাণ পাথরবোঝাই ট্রাক পাওয়া যায়।

র‍্যাব-১১ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, সম্প্রতি ভোলাগঞ্জ থেকে প্রায় ২ লাখ ঘনফুট সাদা পাথর এবং প্রায় ৬ লাখ ঘনফুট বালু লুট হয়েছে, যার বাজারমূল্য কয়েকশ কোটি টাকা। তিনি আরও বলেন, উদ্ধার করা পাথরের বেশিরভাগই অবৈধভাবে উত্তোলন করে ক্রাশার মেশিনে ছোট করা হয়েছিল। এসব অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করে পরিবেশ আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান শুরু হলে সংশ্লিষ্ট আড়তের কর্মীরা পালিয়ে যায়, ফলে তাৎক্ষণিক গ্রেপ্তার সম্ভব হয়নি। তবে মালিকদের তালিকা প্রস্তুতের কাজ চলছে বলে জানিয়েছে র‍্যাব।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।