ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ ক্রয় করছে, বাংলাদেশ শিপিং করপোরেশন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ০১:২০:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ০১:২০:৫৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৮ বার পঠিত
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ ক্রয় করছে, বাংলাদেশ শিপিং করপোরেশন
বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্র থেকে ৫৫-৬৬ হাজার ডিডব্লিউটি ধারণক্ষমতার দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কেনার অনুমোদন দিয়েছে। মোট ৯৩৫ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকা ব্যয়ে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের নিজস্ব অর্থায়নে এই জাহাজগুলো কেনা হবে। মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
 
বৈঠক সূত্রে জানা যায়, ‘দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ অর্জন’ প্রকল্পের আওতায় এক ধাপ দুই খাম দরপত্র পদ্ধতিতে দর আহ্বান করা হলে তিনটি প্রতিষ্ঠান প্রস্তাব জমা দেয়। এর মধ্যে দুটি প্রস্তাব কারিগরি দিক থেকে উপযুক্ত বিবেচিত হয়। পরবর্তীতে টেন্ডার ইভ্যালুয়েশন কমিটির (টিইসি) সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন দরদাতা যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি থেকে জাহাজগুলো কেনার সিদ্ধান্ত হয়।
 
এই জাহাজগুলো যুক্ত হলে বাংলাদেশ শিপিং করপোরেশনের নৌবহরে বড় আকারের পণ্য পরিবহনের সক্ষমতা বাড়বে, যা দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। সরকারি সূত্রমতে, ক্রয় প্রক্রিয়ার সব ধাপ সম্পন্ন হওয়ার পর দ্রুত সরবরাহ কার্যক্রম শুরু হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।