ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

নারী নির্যাতনের অভিযোগে জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু: আইএসপিআর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ০২:০১:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ০২:০১:৩৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২১ বার পঠিত
নারী নির্যাতনের অভিযোগে জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু: আইএসপিআর
নারী নির্যাতনের অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনী এক জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে উচ্চপদস্থ তদন্ত বোর্ড গঠন করেছে। অভিযোগটি করেছেন এক সাবেক সেনা কর্মকর্তার সাবেক স্ত্রী। সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি আলোচনায় আসার আগেই অভিযোগের ব্যাপারে তারা অবগত ছিল এবং সেনা আইন অনুযায়ী গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে।
 
আইএসপিআর জানায়, অভিযোগের সংবেদনশীলতা ও অভিযোগকারীর সামাজিক মর্যাদা বিবেচনায় তদন্ত কার্যক্রম সতর্কতার সঙ্গে পরিচালিত হচ্ছে। এ ঘটনায় অভিযুক্ত কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গঠিত তদন্ত বোর্ড ইতোমধ্যেই সত্য উদঘাটনের প্রক্রিয়া শুরু করেছে।
 
প্রসঙ্গত, অভিযোগকারী নারীর সাবেক স্বামী পূর্বে একটি আলোচিত অপরাধে দোষী সাব্যস্ত হয়ে সেনাবাহিনী থেকে বরখাস্ত হন এবং বর্তমানে কারাগারে সাজা ভোগ করছেন। নিয়ম অনুযায়ী, বরখাস্ত সেনা সদস্যদের চিকিৎসা, সরকারি বাসস্থান বা অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য নয়। তবে মানবিক কারণে অভিযুক্ত কর্মকর্তার সন্তানের এসএসসি পরীক্ষা চলমান থাকায়, পরিবারকে সাময়িকভাবে সরকারি বাসভবনে থাকার অনুমতি দেওয়া হয়েছিল।
 
সেনাবাহিনী জানিয়েছে, প্রতিষ্ঠানটি নৈতিকতা ও শৃঙ্খলার প্রতি অঙ্গীকারবদ্ধ এবং নীতিভ্রষ্ট কর্মকাণ্ড কখনোই প্রশ্রয় দেওয়া হয় না। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।