ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় বজ্রবৃষ্টির আভাস ইরানের বিভক্ত সরকার ট্রাম্পের মধ্যপ্রাচ্য পরিকল্পনা ভেস্তে দিচ্ছে : জন বোল্টন চট্টগ্রামে সাপের কামড়ে আহত অন্তত ৭৫ জন জবি ক্যাম্পাসে বাসের ওপর উপড়ে পড়ল বিশাল গাছ, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা চীনে টাইফুন 'বাভি'র তাণ্ডব, ফিলিপাইনে নিহত ১৭ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র: বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার নতুন দিগন্ত হরমুজে টোল নয়, সেবাভিত্তিক ফি—ইউরোপের নতুন প্রস্তাব ২৪ ঘণ্টায় ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টি তারুণ্যের শক্তিই জাতীয় অগ্রগতির চালিকাশক্তি: বিশ্ব জনসংখ্যা দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বাণী ভারী বৃষ্টিতে আরও পাঁচ জেলায় বন্যার শঙ্কা আল-আকসায় জুমার নামাজ শেষেই ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতিকে তুলে নিয়ে গেল ইসরাইলি বাহিনী মৌলভীবাজারে মনু নদীর বাঁধ ভেঙে চার গ্রাম প্লাবিত যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির পরও থমথমে হরমুজ প্রণালি ১,০৫০ কোটি টাকার নতুন বেসরকারি বিনিয়োগ: বন্ধ পাটকলের জমি টি কে গ্রুপের ‘জুট অ্যালায়েন্স’-কে লিজ দিল সরকার যমুনায় অবসান হচ্ছে দীর্ঘ ৪ দশকের অপেক্ষার: ধুনট ও সারিয়াকান্দিতে পৃথক ২টি নদীবন্দরের ঐতিহাসিক গেজেট প্রকাশ দেশজুড়ে বড় বন্যার পদধ্বনি: ২০ জেলা প্লাবিত, কক্সবাজারে পাহাড়ধসে নিহত ২১ ও তীব্র নদীভাঙন ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়লেন আব্দুল্লাহ আল জাবের, শহীদ ওসমান হাদীর পরিবারের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত আগামী সংসদ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: হাইকোর্টের রায়ের পর আইনমন্ত্রী ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর, সাবেক সরকারের 'বৃক্ষ জালিয়াতি' নিয়ে অসন্তোষ টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রকে ‘জাতীয় সেন্টার’ করার ঘোষণা সমাজকল্যাণমন্ত্রীর

৯ কোটি টাকা পাচারের মামলায় হরিদাস চন্দ্র তরণী দাসের ৪ দিনের রিমান্ড

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ০১:৩৩:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ০১:৩৩:১৯ পূর্বাহ্ন
৯ কোটি টাকা পাচারের মামলায় হরিদাস চন্দ্র তরণী দাসের ৪ দিনের রিমান্ড ছবি: সংগৃহীত
মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় গ্রেফতার গাইবান্ধার পলাশবাড়ীর আলোচিত হরিদাস চন্দ্র তরণী দাসকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১৩ জুলাই) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

এর আগে আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর কে এম রাকিবুল হুদা। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে নথি পর্যালোচনা করে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে হরিদাস চন্দ্র বলেন, আমি একজন কৃষক ছিলাম, এখন মন্দির পরিচালনা করি। মন্দির করে যদি অপরাধী হই, তাহলে কিছু করার নেই। ভক্তদের দেওয়া অর্থ অন্য কোনো কাজে ব্যবহার করা হয়েছে কি না, তা তদন্ত করে দেখা যেতে পারে।

আসামিপক্ষের আইনজীবী শ্যামল কুমার রায়, সুশান্ত অধিকারী ও বাসুদেব গুহ আদালতকে বলেন, মানি লন্ডারিংয়ের ব্যাপারে একটি লাইনও অভিযোগে লেখা নেই। তিনি ধর্মের পথের লোক। তিনি একটি মন্দির বানিয়েছেন। সেখানে ভক্তরা বিভিন্ন টাকা-পয়সা দেয় মন্দিরের জন্য। এখানে মানি লন্ডারিংয়ের কিছু নেই।

অন্যদিকে তদন্ত কর্মকর্তা আদালতে আবেদনে বলেন, আসামির বিরুদ্ধে পরস্পর যোগসাজশে হুন্ডিতে দেশি-বিদেশি মুদ্রা পাচার করার অপরাধের সত্যতা প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে। তার নামে বিভিন্ন ব্যাংক হিসাব ও এমএফএস হিসাবে বিপুল পরিমাণ টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। এই অর্থের উৎস, কারা এই অর্থ জমা দিয়েছে তাদের পরিচয় যাচাই করতে গ্রেফতারকৃত আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হলে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাবে।

মামলার অভিযোগে বলা হয়, হরিদাস চন্দ্র তরণী দাস একজন সাধারণ ব্যবসায়ী এবং তিনি ব্যবসার আড়ালে দেশি-বিদেশি মুদ্রা পাচারসহ হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত। আসামির ব্যাংক হিসাবসমূহে দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন তারিখ ও সময়ে বিভিন্ন ব্যক্তির ব্যাংক হিসাবে ব্যবসাবহির্ভূত নগদ অর্থ জমা করা হয়েছে।

অনুসন্ধানে তার নামে ৫টি ব্যাংক হিসাব ও ৪টি এমএফএস হিসাবে বিভিন্ন সন্দেহজনক উৎস থেকে ৯ কোটি ৩৫ লাখ ৩২ হাজার ৪৫১ টাকা জমা হওয়ার রেকর্ডপত্র ভিত্তিক তথ্য পাওয়া যায়। এই জমাকৃত অর্থ মানি লন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ প্রাথমিক অনুসন্ধানে প্রতীয়মান হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

সার্বিক অনুসন্ধানে সংগৃহীত তথ্যপ্রমাণ, সাক্ষীদের জিজ্ঞাসাবাদ, ব্যাংকিং ডকুমেন্টস ও অন্যান্য তথ্যাদি বিশ্লেষণে জানা যায়, অভিযুক্ত হরিদাস অজ্ঞাতনামা দুই/তিন জনের একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের সঙ্গে পরস্পর যোগসাজশে হুন্ডি তথা দেশি-বিদেশি মুদ্রা পাচার করত।

ওই ঘটনায় অর্গানাইজড ক্রাইম (ফাইন্যানশিয়াল ক্রাইম) সিআইডির পুলিশের সাব ইন্সপেক্টর সাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

গত ১২ জুলাই রাত সাড়ে ১২টার দিকে ঢাকার সিআইডির একটি বিশেষ দল অভিযান চালিয়ে পলাশবাড়ীর শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরে তাকে ঢাকার উত্তরা পশ্চিম থানায় দায়ের হওয়া মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরোয়ার আলম খান বলেন, ঢাকা থেকে আসা সিআইডির একটি বিশেষ দল রোববার রাতে অভিযান চালিয়ে হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেফতার করে। অভিযানে পলাশবাড়ী থানা পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা করেছে। পরে তাকে সিআইডির হেফাজতে ঢাকায় নেওয়া হয়।

হরিদাস চন্দ্র তরণী দাস গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের কোমরপুরের মধ্যরামচন্দ্রপুর (নয়াপাড়া) গ্রামের মৃত গোপিনাথ চন্দ্র তরণী দাসের ছেলে।

জানা যায়, তিনি আর্থিক সংকটের কারণে প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরোতে পারেননি। জীবিকার তাগিদে বিভিন্ন সময় শূকর পালন, বাঁশের তৈরি ডালি-কুলা বিক্রি এবং শ্যালো মেশিন চালানোর কাজ করেন। পরে পরিবারের সদস্যদের সঙ্গে ভারতে চলে যান। ২০১০ সালে দেশে ফিরে রাজধানীর উত্তরায় বসবাস শুরু করে পুরোনো এসি মেরামত ও বিক্রির ব্যবসার সঙ্গে যুক্ত হন।

পরবর্তীতে ধর্ম পরিবর্তন করে তাওহীদ ইসলাম নাম ধারণ করেন এবং ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকায় বসবাস শুরু করেন। তিনি নিজেকে তৎকালীন প্রধানমন্ত্রীর পরিবারের প্রটোকল কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন। চাকরি, বদলি, টেন্ডার এবং উন্নয়ন প্রকল্পে সহযোগিতার আশ্বাস দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে।

২০২২ সালের ৮ নভেম্বর বিভিন্ন সরকারি কর্মকর্তা ও মন্ত্রীর ভুয়া পরিচয়ে বদলি বাণিজ্য, টেন্ডার কারসাজি এবং প্রতারণার মাধ্যমে কোটি টাকা আত্মসাতের অভিযোগে র্যাব তাকে গ্রেফতার করেছিল। পরে তিনি জামিনে মুক্তি পান। এরপর তিনি দেশ ছেড়ে ভারতে চলে যান এবং ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশে ফিরে পুনরায় বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।

দেশে ফিরে পলাশবাড়ীর মধ্যরামচন্দ্রপুরের পুরোনো শিব ও কালীমন্দিরের স্থানে শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির নির্মাণকাজ শুরু করেন। অল্প সময়ের মধ্যেই সেখানে বিভিন্ন স্থাপনা নির্মাণের পাশাপাশি চলতি বছরের শুরুতে ৮১ ফুট উচ্চতার এশিয়ার সর্ববৃহৎ রামমূর্তি নির্মাণের ঘোষণা দিয়ে দেশজুড়ে আলোচনায় আসেন।

পরে মূর্তির অর্থায়নের উৎস, জমির মালিকানা, প্রয়োজনীয় অনুমোদন এবং ধর্মীয় সম্প্রীতির বিষয় নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। একাধিক ধর্মীয় ও সামাজিক সংগঠন এর প্রতিবাদ জানায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে গত ১১ জুন শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির কর্তৃপক্ষ সাম্প্রদায়িক সম্প্রীতির স্বার্থে রামমূর্তি নির্মাণকাজ স্থগিত ঘোষণা করে।

হরিদাস গ্রেফতার ও রিমান্ডের খবর পলাশবাড়ী এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা তার গ্রেফতারিতে স্বস্তি প্রকাশ করেছেন। তারা তার সব অপকর্মের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পলাশবাড়ী থানার ওসি সরোয়ার আলম খান জানান, মন্দির এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে এবং সেখানে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

মামলার তদন্ত কর্মকর্তা জানান, আসামি জামিনে মুক্তি পেলে মামলার তদন্তে ব্যঘাত ঘটতে পারে। তাই তাকে জেলহাজতে আটক রাখা একান্ত প্রয়োজন বলে তিনি আদালতে আবেদন করেন। আদালত উভয়পক্ষের শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সর্বশেষ সংবাদ
বন্যা মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের ৭ জরুরি নির্দেশনা: চিকিৎসক-নার্সদের ছুটি বাতিলের সম্ভাবনা

বন্যা মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের ৭ জরুরি নির্দেশনা: চিকিৎসক-নার্সদের ছুটি বাতিলের সম্ভাবনা