ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

গাইবান্ধা থেকে আন্দোলনের নতুন শুরু ঘোষণা এনসিপির

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৭:৫৪:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৮:২০:৫৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৮ বার পঠিত
গাইবান্ধা থেকে আন্দোলনের নতুন শুরু ঘোষণা এনসিপির ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, খুনি ও স্বৈরাচার হাসিনার পতন ঘটলেও নতুন বাংলাদেশ এখনো গঠন হয়নি। মঙ্গলবার (১ জুলাই) বিকেলে গাইবান্ধা জেলা শহরের পৌর পার্কে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।
 
তিনি বলেন, গাইবান্ধা অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা জেলা। তাই এখানকার পিছিয়ে পড়া মানুষের সাথে নিয়ে নতুন করে আন্দোলনের সূচনা করলো এনসিপি।
 
নাহিদ বলেন, শুধুমাত্র ক্ষমতার হাতবদলের জন্য নয়, বরং মৌলিক সংস্কারের ভিত্তিতে একটি নতুন রাষ্ট্র গঠনের লক্ষ্যে ছিল জুলাই আন্দোলন। তিনি আরও বলেন, “জুলাই আন্দোলন আমাদের ভয় ভাঙিয়ে দিয়েছে, এখন খুনি হাসিনার বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় এনসিপির বিকল্প নেই।”
 
নতুন বাংলাদেশে মানুষ যাতে ধর্ম-বর্ণ নির্বিশেষে নিরাপদে মতপ্রকাশ করতে পারে, সে লক্ষ্যেই জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
 
সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণ ও উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সংগঠক নাজমুল হাসান সোহাগ, গাইবান্ধা জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারীর ফিহাদুর রহমান দিবস, সাদুল্লাপুর উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আতিকুর রহমান আতিক, যুগ্ম সমন্বয়কারী শাহাবুল আলম কাজল, রায়হান মিয়া রাজু ও সোহেল মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
 
পথসভা শুরুর আগে জেলা শহরের ডাকবাংলো থেকে পদযাত্রা বের করে এনসিপি নেতারা সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।