ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

জুলাই অভ্যুত্থার শহীদদের স্মরণে শহীদ মিনারে গণসংহতির শ্রদ্ধাঞ্জলি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৭:৫১:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৭:৫১:২৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪২ বার পঠিত
জুলাই অভ্যুত্থার শহীদদের স্মরণে শহীদ মিনারে গণসংহতির শ্রদ্ধাঞ্জলি ছবি: সংগৃহীত
জুলাই অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে গণসংহতি আন্দোলন। মঙ্গলবার (১ জুলাই) সকাল ১১টায় এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদ সদস্য তাসলিমা আখতার, মনির উদ্দিন পাপ্পু, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, জুলহাসনাইন বাবু, দিপক কুমার রায়সহ কেন্দ্রীয় নেতারা এবং অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারবর্গ।
 
শ্রদ্ধাঞ্জলি শেষে জোনায়েদ সাকি বলেন, অভ্যুত্থানের পরাজিত শক্তি এখনো নানা ষড়যন্ত্রে লিপ্ত। তিনি অভিযোগ করেন, সোমবার রাতে গণসংহতির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের মাধ্যমে আতঙ্ক তৈরি করার চেষ্টা করা হয়েছে।
 
তিনি বলেন, দেশের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং গণতান্ত্রিক পথে এগিয়ে যেতে ঐক্যবদ্ধ। জনগণের এই ঐক্যই নতুন রাজনৈতিক বাস্তবতা প্রতিষ্ঠা করবে।
 
তিনি ফ্যাসিবাদের দোসরদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে বলেন, যদি আওয়ামী লীগ এসব অপতৎপরতায় জড়িত থাকে, তবে তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে জনগণের সামনে উপস্থাপন করতে হবে।
 
নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল জানান, অভ্যুত্থানের স্মরণে মাসব্যাপী কর্মসূচি পালন করবে গণসংহতি আন্দোলন এবং এই শ্রদ্ধাঞ্জলি সেই কর্মসূচির সূচনা।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।