ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

গণহত্যার প্রমাণ ধ্বংসে আসাদ সরকারের গোপন অভিযান ‘মুভ আর্থ’ প্রকাশ পেল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-১০-২০২৫ ০১:১৪:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৫ ০১:১৪:১৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
গণহত্যার প্রমাণ ধ্বংসে আসাদ সরকারের গোপন অভিযান ‘মুভ আর্থ’ প্রকাশ পেল ছবি: সংগৃহীত
সিরিয়ার পলাতক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে ‘মুভ আর্থ’ (Move Earth) নামে একটি গোপন অভিযান চালায়, যার লক্ষ্য ছিল গণহত্যা ও গোপন মৃত্যুদণ্ডের প্রমাণ মুছে ফেলা। রইটার্সের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, দামেস্কের উপকণ্ঠে কুতাইফাহ (Qutayfah) এলাকায় অবস্থিত গণকবরগুলো থেকে হাজার হাজার লাশ রাতের আঁধারে ডুমাইর (Dumeir) মরুভূমিতে সরিয়ে নেওয়া হয়।
 
স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে ওই অঞ্চলে ৩০টিরও বেশি নতুন খননকৃত ট্রেঞ্চ বা গর্ত শনাক্ত করা গেছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের বেলায় নিয়মিতভাবে ট্রাকভর্তি লাশবাহী কনভয় মরুভূমির দিকে যেত, যেগুলোর নিরাপত্তা দিত সামরিক ইউনিট। মানবাধিকার সংস্থাগুলো বলছে, এই অভিযান মূলত আন্তর্জাতিক তদন্ত থেকে রাষ্ট্রীয় অপরাধের প্রমাণ লোপাটের উদ্দেশ্যে পরিচালিত হয়েছিল।
 
তাদের হিসাব অনুযায়ী, সিরিয়ার গৃহযুদ্ধ শুরুর পর থেকে প্রায় ১ লাখ ৬০ হাজার মানুষ নিখোঁজ, যাদের অধিকাংশই সরকারি বাহিনীর হাতে আটক হওয়ার পর আর ফিরে আসেননি। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন, “মুভ আর্থ” অপারেশনটি আধুনিক ইতিহাসে রাষ্ট্রীয় পর্যায়ে সংগঠিত অন্যতম বৃহৎ প্রমাণ-নাশের প্রচেষ্টা।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।