ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

বিদেশি কোম্পানির চট্টগ্রাম বন্দর সম্পৃক্ততা ও মানবিক করিডরের প্রতিবাদে রোড মার্চ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ০৯:৫৫:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ০৯:৫৫:৪৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
বিদেশি কোম্পানির চট্টগ্রাম বন্দর সম্পৃক্ততা ও মানবিক করিডরের প্রতিবাদে রোড মার্চ ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনায় বিদেশি কোম্পানির সম্পৃক্ততা এবং রাখাইনে প্রস্তাবিত মানবিক করিডরের উদ্যোগের প্রতিবাদ জানিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে রোড মার্চ করেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। শনিবার (২৮ জুন) বিকেল ৩টার দিকে রোড মার্চটি চট্টগ্রামে পৌঁছায়। পরে নগরীর বারেক বিল্ডিং মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চট্টগ্রাম বন্দর ভবনের সামনে গিয়ে শেষ হয়।
 
সমাবেশে বক্তারা বলেন, দেশের কৌশলগত সম্পদ চট্টগ্রাম বন্দরকে বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার অপচেষ্টা হচ্ছে, যা জাতীয় স্বার্থ, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী এই পদক্ষেপের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
 
বক্তারা দাবি করেন, চট্টগ্রাম বন্দর ও নিউমুরিং টার্মিনাল রাষ্ট্রীয় ব্যবস্থাপনাতেই পরিচালিত হওয়া উচিত। বিদেশি কোম্পানির ইজারা জাতীয় স্বার্থের বিরুদ্ধে এবং এটি অর্থনৈতিক ও নিরাপত্তাগত দিক থেকে আত্মঘাতী সিদ্ধান্ত।
 
রাখাইনে মানবিক করিডর স্থাপনের প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তারা বলেন, এই উদ্যোগ মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে বাংলাদেশের জড়িত হওয়ার শামিল, যা দেশের পররাষ্ট্রনীতির বিপরীত।
 
এছাড়া সমাবেশ থেকে স্টারলিংকের সঙ্গে চুক্তি বাতিল, যুক্তরাষ্ট্র ও ভারতের সঙ্গে করা সব অসম চুক্তি প্রকাশ ও বাতিলের দাবিও জানানো হয়।
 
রোড মার্চ ও সমাবেশে অংশগ্রহণ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজসহ প্রায় অর্ধশতাধিক রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের এক হাজারের বেশি নেতাকর্মী।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।