ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

গাজার দিকে এগোচ্ছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ জাহাজ, আটক এড়াতে সক্ষম ‘ম্যারিনেট’

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-১০-২০২৫ ০২:০৯:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৫ ০২:০৯:১৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৭ বার পঠিত
গাজার দিকে এগোচ্ছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ জাহাজ, আটক এড়াতে সক্ষম ‘ম্যারিনেট’ ছবি সংগৃহীত

গাজার আঞ্চলিক জলসীমার দিকে অগ্রসর হচ্ছে ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ জাহাজ ‘ম্যারিনেট’। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা পর্যন্ত ইসরাইলি বাহিনী ইয়টটিকে আটক করতে পারেনি।

লাইভ ভিডিও ফিডে দেখা গেছে, সূর্যোদয়ের সাথে সাথে আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে ভূমধ্যসাগরে এগিয়ে চলেছে জাহাজটি। ফ্লোটিলার জিও ট্র্যাকার অনুযায়ী, ‘ম্যারিনেট’ বর্তমানে গাজার আঞ্চলিক জলসীমা থেকে প্রায় ৪৮ নটিক্যাল মাইল (৮৮ কিলোমিটার) পশ্চিমে অবস্থান করছে। পোলিশ পতাকার অধীনে চলা জাহাজটিতে ছয়জন আরোহী রয়েছেন।

জাহাজটির ক্যাপ্টেন এক ভিডিও বার্তায় জানান, যাত্রাপথে ইঞ্জিনে সমস্যা দেখা দিলেও তা এখন সমাধান করা হয়েছে। ফ্লোটিলা আয়োজকদের তথ্য অনুযায়ী, জাহাজটি স্টারলিংক সংযোগের মাধ্যমে এখনও যোগাযোগে রয়েছে।

এর আগে বুধবার রাতে ইসরাইলি বাহিনী ফ্লোটিলার অন্য নৌযানগুলোতে অভিযান চালিয়ে দুই শতাধিক যাত্রীকে আটক করে। তাদের সবাইকে ইসরাইলের দক্ষিণাঞ্চলের কেটজিওট কারাগারে রাখা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গও আছেন। আটক হওয়ার আগে করা এক ভিডিওতে তিনি বলেন, “ইসরাইলি বাহিনী আমাকে জোরপূর্বক আটক করেছে। আমাদের উদ্যোগ ছিল মানবিক, অহিংস এবং আন্তর্জাতিক আইনের মধ্যে। দয়া করে আমার দেশের সরকারকে বলুন যেন আমাদের অবিলম্বে মুক্তির দাবি জানায়।”

জর্ডান-ভিত্তিক ‘রয়া নিউজ’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যাত্রার শুরুতেই গ্রেটা বলেছিলেন, “আমি ইসরায়েলকে ভয় পাই না। আমি ভয় পাই এমন এক পৃথিবীকে, যেখানে মানবতার বোধশক্তি হারিয়ে গেছে।”

অন্যদিকে, ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, ফ্লোটিলা যাত্রীরা সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করছে এবং বৈধ অবরোধ ভঙ্গ করছে। আটক ব্যক্তিদের ইউরোপে পাঠানো হবে বলেও জানানো হয়। তেল আবিবের এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে তুরস্ক, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা ও কুয়েতসহ একাধিক দেশ। তবে ইতালি প্রশাসন বলছে, জাহাজভর্তি এ ত্রাণ গাজাবাসীর জন্য কার্যকর কোনো প্রভাব ফেলবে না।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।