ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

সিডনিতে বাংলাদেশি পণ্য নিয়ে বিজনেস এক্সপো, দ্বিপাক্ষিক বাণিজ্যে নতুন সম্ভাবনা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-১০-২০২৫ ১২:৩২:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৫ ১২:৩২:২৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৮ বার পঠিত
সিডনিতে বাংলাদেশি পণ্য নিয়ে বিজনেস এক্সপো, দ্বিপাক্ষিক বাণিজ্যে নতুন সম্ভাবনা ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনিতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘অস্ট্রেলিয়া–বাংলাদেশ বিজনেস এক্সপো ২০২৫’, যেখানে বাংলাদেশি পণ্য প্রদর্শনের পাশাপাশি দুই দেশের উদ্যোক্তাদের মধ্যে সরাসরি বাণিজ্যিক যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে। বুধবার (১ অক্টোবর) দুপুরে সিডনির মেসনিক সেন্টারে নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিন্স ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
 

আয়োজক অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম জানায়, এ প্রদর্শনীতে অংশ নিচ্ছেন দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধি ও বিনিয়োগকারীরা। উদ্বোধনী অনুষ্ঠানে ফোরামের সভাপতি আব্দুল খান রতনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। প্রিমিয়ার ক্রিস মিন্স প্রদর্শনীর স্টল ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, বাংলাদেশের বড় জনঘনত্বপূর্ণ বাজার ও অস্ট্রেলিয়ার ক্রমবর্ধমান অর্থনীতি যৌথ উদ্যোগে উভয় দেশের জন্য সুফল বয়ে আনতে পারে।
 

প্রথম দিনে দুটি প্যানেল আলোচনার আয়োজন করা হয়। দুপুরে অনুষ্ঠিত “Threads of Opportunity: Strengthening Australia–Bangladesh Partnerships in Garments & Textiles” সেশনে অংশ নেন নিউ সাউথ ওয়েলসের শ্যাডো মন্ত্রী মার্ক কুরে, স্প্যারো গ্রুপের চেয়ারম্যান শোভন ইসলাম, এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান মুশফিকুর রহমান ও ব্যবসায়ী বেন কারসন। বিকেলের সেশনে “Agri-Innovation & Technology Transfer: Driving Productivity and Food Security” বিষয়ে আলোচনা করেন শ্যাডো মন্ত্রী অ্যালেক্স হক, অস্ট্রেলিয়ান কটন শিপার্স অ্যাসোসিয়েশনের সিইও জুলস উইলিস এবং পিআরএন গ্রুপের নির্বাহী পরিচালক রাশেদুল হাসান।

এক্সপোতে অংশ নিতে মঙ্গলবার ঢাকা থেকে একটি বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধি দল সিডনিতে পৌঁছায়। আয়োজকরা জানান, এই আয়োজন দুই দেশের উদ্যোক্তাদের বিনিয়োগ, প্রযুক্তি বিনিময় ও বাণিজ্য সম্প্রসারণে সহায়ক হবে। তাদের আশা, এক্সপোটি অস্ট্রেলিয়া ও বাংলাদেশের দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং ভবিষ্যৎ বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচন করবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।